Silk Smitha Biopic: বিদ্যা বালানের পর এবার সিল্ক স্মিতার ভূমিকায় অভিনয় করবেন এই অজি ভারতীয় বংশদ্ভূোত সুন্দরী, দেখুন ছবিতে
সিল্ক স্মিতার জীবনী নিয়ে ফের সিনেমা হতে চলেছে। এবার সরাসরি বায়োপিক।
Silk Smitha The Untold Story: ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত 'ডার্টি পিকচার' সিনেমায় সিল্ক স্মিথার চরিত্রে অভিনয় করে মাতিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। দক্ষিণের অ্যাডাল্ট সিনেমার অভিনেত্রী সিল্ক স্মিথার জীবনের গ্ল্যামার, যন্ত্রণা, প্রচারের আলো, জীবনের অন্ধকার, অর্থ-খ্যাতি, অবসাদ-কষ্ট দারুণভাবে পদার্য় ফুটিয়ে তুলেছিলেন বিদ্যা।
সিল্ক স্মিতার জীবনী নিয়ে ফের সিনেমা হতে চলেছে। এবার সরাসরি বায়োপিক। বায়োপিকের নাম রাখা হয়েছে 'সিল্ক স্মিতা আনটোল্ড স্টোরি'। সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করবেন চন্দ্রিকা রবী। যিনি ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান। চন্দ্রিকা এখন থাকেন আমেরিকার লস অ্য়াঞ্জেলসে। তাঁর জন্ম অস্ট্রেলিয়ার লস অ্যাঞ্জেলসে। শ্য়ুটিংয়ের কাজ শীঘ্রই শুরু হবে। ডার্টি পিকচারের মত আর অন্য নামে নয়, এবার সিল্ক স্মিতার নাম ভূমিকায় করতে দেখা যাবে অভিনেত্রীকে।
দেখুন ছবিতে
Chandrika Ravi (Australian born actress of Indian descent who stays in LA) who did a special song in Veera Simha Reddy is doing a biopic of #SilkSmitha pic.twitter.com/kcfBaBtyw1
— idlebrain.com (@idlebraindotcom) December 2, 2023
আগামী বছর সিনেমাটি রিলিজ করার কথা। হিন্দি, তামিল, তেলগু, কন্নড় ও মালায়লাম ভাষায় দেখা যাবে Silk Smitha The Untold Story নামের সিনেমাটি।
(The above story first appeared on LatestLY on Dec 02, 2023 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

