No Entry 2: নায়ক ৩, নায়িকা ১০! নো এন্ট্রি ২-তে থাকবে একাধিক চমক, জানালেন বনি কাপুর
নো এন্ট্রি (No Entry) ছবিতে অন্যতম আকর্ষণ ছিলেন সলমান খান ((Salman Khan)) এবং তিনি সহ বাকি দুই চরিত্র কীভাবে বিয়ের পর এক মহিলার প্রেমে পড়ে ফেঁসে যাচ্ছেন এই নিয়েই ছিল গল্পটি। কিন্তু ছবির সিক্যুয়েলে বাদ সেই পুরোনো কাস্ট। অর্থাৎ সলমান খান, অনিল কাপুর (Anil Kapoor) এবং ফারদিন খান (Fardeen Khan) নেই। তার ওপর ছবির গল্প আগের মতো মজাদার হবে না এমনটা আন্দাজ করছেন অনেকেই।
সম্প্রতি প্রযোজক বনি কাপুর একটি সাক্ষাৎকারে জানান, নো এন্ট্রি ২ (No Entry 2) -এর জন্য নায়কদের ফাইনাল করা হয়ে গিয়েছে। অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan), অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) অভিনয় করছেন। পাশাপাশি তাঁদের বিপরীতে থাকবেন ১০ জন নায়িকা। শুধু তাই নয়, সূত্র মারফত শোনা গিয়েছে, এই তিনজন অভিনেতার নাকি থাকবে ডবল রোল। যদিও কোন ১০ জন নায়িকা থাকবেন তা এখনও চুড়ান্ত হয়নি।
EXCLUSIVE: Boney Kapoor confirms #VarunDhawan, #DiljitDosanjh and #ArjunKapoor as cast of #NoEntry2 along with 10 actresses: “This script is funnier than the first one”https://t.co/oX2Ly1psbl
— BollyHungama (@Bollyhungama) April 2, 2024
পাশাপাশি বনি কাপুরের দাবি, এই সিক্যুয়েল নাকি প্রথম ছবির থেকেও বেশি মজাদার হতে চলেছে। ইতিমধ্যেই স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছেন ছবির পরিচালক আনিজ বাজমি। শোনা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই শুটিং শুরু করে দিতে পারেন ছবির নির্মাতারা।
(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

