Vikrant Massey: চুপিসাড়ে বিয়ে সারলেন 'মির্জাপুরখ্যাত' অভিনেতা বিক্রান্ত মেসি! জোর গুঞ্জন
২০১৯ সালে শীতল ঠাকুরের সঙ্গে বাগদান সারেন বিক্রান্ত মেসি। বাগদানের পর থেকে শুরু হয় জল্পনা। কবে বিক্রান্ত এবং শীতল সাতপাকে বাঁধা পড়বেন, তা নিয়ে জল্পনা চললেও, দুজনে আইনি বিয়ে সেরে ফেলেন।
মুম্বই, ১৫ ফেব্রুয়ারি: বিয়ে সেরে ফেললেন 'মির্জাপুরখ্যাত' (Mirzapur) অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massey)। দীর্ঘদিনের বান্ধবী শীতল ঠাকুরের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন বিক্রান্ত। পিঙ্কভিলার খবর অনুযায়ী, বিক্রান্ত মেসি তাঁর মুম্বইয়ের ভরসোভার বাড়িতে শীতল ঠাকুরের সঙ্গে বিয়ে সেরে ফেলেন। যদিও অভিনেতা এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করেননি। বিক্রান্ত এবং শীতলের পরিবার এবং ঘনিষ্ঠরাই বিয়ের অনুষ্ঠানে হাজির হন। সেখানেই একেবারে ঘরোয়াভাবে আইনি বিয়ে সেরে ফেলেন জনপ্রিয় এই অভিনেতা।
২০১৯ সালে শীতল ঠাকুরের সঙ্গে বাগদান সারেন বিক্রান্ত মেসি। বাগদানের পর থেকে শুরু হয় জল্পনা। কবে বিক্রান্ত এবং শীতল সাতপাকে বাঁধা পড়বেন, তা নিয়ে জল্পনা চললেও, দুজনে আইনি বিয়ে সেরে ফেলেন।
আরও পড়ুন: Shilpa Shetty: ২-এর পড়ল সমীশা, শিল্পার মেয়ের জন্মদিনে ভিডিয়ো শেয়ার করলেন মাসি সমিতা
View this post on Instagram
বালিকা বধূ দিয়ে টেলি জগতে পা রাখানে বিক্রান্ত মেসি। এরপর একাধিক জনপ্রিয় মেগার পাশাপাশি ওয়েব সিরিজি এবং সিনেমাতেও অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন বিক্রান্ত মেসি।
(The above story first appeared on LatestLY on Feb 15, 2022 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

