Shah Rukh Khan Try To Push Fan’s Phone Video: ছবি তুলতে চাওয়ায় ধাক্কা? শাহরুখ খানের ব্যবহার নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিয়ো
শাহরুখ খানের সঙ্গে ছবি তুলতে চাওয়ায়, রেগে যান অভিনেতা। সেলফি তুলতে চাওয়া অনুরাগীকে সেখান থেকে সরিয়ে দেন শাহরুখ খান। এরপর কিং খানের নিরাপত্তা রক্ষী সেখান থেকে ওই ব্যক্তিকে সরিয়ে দেন।
মুম্বই, ৩ মে: শাহরুখ খানের (Shah Rukh khan) সঙ্গে ছবি তুলতে চাওয়ায় ধাক্কা খেতে হল এক ব্যক্তিকে। কাশ্মীর (Kashmir) থেকে শাহরুখ এবং তাপসী পান্নু 'ডুনকির' শ্যুটিং করে যখন মুম্বইতে ফিরছিলেন, সেই সময় বিমানবন্দরে অভিনেতাকে দেখে অনেকে এগিয়ে যান। শাহরুখের সঙ্গে সেলফি তুলতে চান অনেকে। শাহরুখ খানের সঙ্গে ছবি তুলতে চাওয়ায়, রেগে যান অভিনেতা। সেলফি তুলতে চাওয়া অনুরাগীকে সেখান থেকে সরিয়ে দেন শাহরুখ খান। এরপর কিং খানের নিরাপত্তা রক্ষী সেখান থেকে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। শাহরুখ হঠাৎ করে কেন অনুরাগীর সঙ্গে এমন ব্যবহার করলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। এমনকী কিং খানকে ট্রোলিং শুরু করেন বহু মানুষ।
View this post on Instagram
হঠাৎ করে শাহরুখ খান কেন এই ধরনের ব্যবহার করলেন, তা দেখে অবাক হয়ে যান অনেকে। কেউ বলতে শুরু করেন, এসআরকে কোনওদিনই অনুরাগীদের সঙ্গে ভাল ব্যবহার করতে জানেন না। অনেকে আবার বলেন, পাঠান ভাল ব্যবসা করেছে বলেই এত অহঙ্কার এসআরকে-র।
সবকিছু মিলিয়ে শাহরুখ খানের সঙ্গে সেলফি তুলতে চাওয়ায়, যে ঘটনা প্রকাশ্যে আসে, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।
(The above story first appeared on LatestLY on May 03, 2023 09:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

