Malaika Arora Hugs Arbaaz Khan Video: আবার কাছাকাছি? প্রাক্তন স্বামী আরবাজকে আলিঙ্গন মালাইকার, দেখুন
মুম্বই, ২৭ জানুয়ারি: ছেলে আরহান খানকে (Arhaan Khan) দেখতে মুম্বই বিমানবন্দরে হাজির হন মালাইকা অরোরা এবং আরবাজ খান। ছেলে আরহানের সঙ্গে দেখা হওয়ার পর একে অপরকে বিদায় জানান মালাইকা অরোরা এবং আরবাজ খান। পাশাপাশি একে অপরের সঙ্গে উষ্ণ আলিঙ্গন করতেও দেখা যায়। মালাইকা (Malaika Arora) এবং আরবাজের (Arbaaz Khan) একে অপরের সঙ্গে বন্ধু এবং শ্রদ্ধা দেখে তাঁদের ভালবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। বিচ্ছেদ হলেও, কীভাবে একে অপরের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে ছেলেকে বড় করতে হয়, তা আরবাজ, মালাইকাকে দেখে শিক্ষণীয় বলে মন্তব্য করেন অনেকে।
আরও পড়ুন: Malaika Arora: ডিপ কাট পোশাকে মালাইকা, নায়িকাকে অশ্লীল কটাক্ষ নেটিজেনদের একাংশের
View this post on Instagram
প্রসঙ্গত এই প্রথম নয়, যখন আরবাজ, মালাইকাকে একে অপরের প্রতি বন্ধুত্ব প্রদর্শন করতে দেখা গেল। এর আগেও একাধিকবার ছেলে আরহানের সামনে আরবাজ, মালাইকা বন্ধুর মত ব্যবহার করেছেন। এমনকী, মালাইকা যখন গাড়ি দুর্ঘটনায় আহত হন, তখন চোখ খুলে সবার প্রথমে হাসপাতালে প্রাক্তন স্বামী আরবাজ খানকে দেখতে পান বলেও জানান ক্যামেরার সামনে।
(The above story first appeared on LatestLY on Jan 27, 2023 01:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

