Dipika Kakar Video: ননদকে নিয়ে কথা নয় বলেই পা হড়কাল দীপিকার, রাগ দেখাতেই কটাক্ষের মুখে অভিনেত্রী
ক্যামেরার সামনে থাকায়, তাঁকে পড়ে যাওয়া থেকে এক ব্যক্তি আটকাতে গেলে, দীপিকা রেগে যান। তাঁর সাহায্যের কোনো প্রয়োজন নেই বলে স্পষ্ট জানান দীপিকা কাকর। যা দেখে কার্যত ফের ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী। কেউ 'দীপিকার মেজাদ দেখো তো' বলে কটাক্ষ করেন।
মুম্বই, ২৫ নভেম্বর: ননদ সাবার বিয়ের সময় থেকেই একের পর এক কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী দীপিকা কাকর ( Dipika Kakar)। সাবার (Saba Ibrahim) বিয়ে এবং রিসেপশনের পর এবার ফের সমালোচনার মুখে পড়লেন টেলি অভিনেত্রী। সাবার রিসেপশনের পর থেকে মুম্বইতেই রয়েছেন বিগ বস জয়ী দীপিকা। মুম্বইতে একটি অনুষ্ঠানে হাজির হতে হতে গিয়ে পা পিছলে যায় দীপিকার। ক্যামেরার সামনে থাকায়, তাঁকে পড়ে যাওয়া থেকে এক ব্যক্তি আটকাতে গেলে, দীপিকা রেগে যান। তাঁর সাহায্যের কোনো প্রয়োজন নেই বলে স্পষ্ট জানান দীপিকা কাকর। যা দেখে কার্যত ফের ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী। কেউ 'দীপিকার মেজাদ দেখো তো' বলে কটাক্ষ করেন। আবার কেউ বলেন, ব্লগে এত মিষ্টি মিষ্টি কথা বলেন, অথচ ক্যামেরার সামনে মেজাজ দেখুন এর। কেউ আবার বলেন, সাহায্য করতে কেউ এগিয়ে এলে, দীপিকা যেভাবে তার লাল চোখ দেখাচ্ছেন, তা একেবারেই কাম্য নয়। অনেকে আবার দীপিকাকে সরাসরি 'অ্যারোগেন্ট' বলে কটাক্ষ করেন। সবকিছু মিলিয়ে ফের সমালোচনার মুখে জনপ্রিয় টেলি অভিনেত্রী।
আরও পড়ুন: Sagarika Ghatge-Zaheer Khan: জাহিরকে পেয়ে তিনি ধন্য, বিবাহ বার্ষিকীতে লিখলেন অভিনেত্রী সাগরিকা
View this post on Instagram
প্রসঙ্গত ননদ সাবার বিয়েতে দীপিকা কেমন পোশাক পছন্দ করেছন তাঁর জন্য, এমন মন্তব্য করেন অনেকে। কেউ আবার সাবার রিসেপশনের পোশাক দেখেও অভিনেত্রীকে কটাক্ষ করেন। নিজের সাজগোজ করে এলেও, ননদকে 'বেগুন' সাজিয়েছেন বলে কটাক্ষ করা হয় দীপিকাকে।
সাবার বিয়ে নিয় দীপিকা যখন একের পর এক সামলোচনার মুখে পড়েন, তখন তিনি এ বিষয়ে আর কোনও কথা বলবেন না বলে সম্প্রতি ক্যামেরার সামনে জানান। অর্থাৎ ব্যাক্তিগত জীবন নিয়ে দীপিকা আর ক্যামেরার সামনে কোনবও মন্তব্য করবেন না বলে স্পষ্ট জানান।
(The above story first appeared on LatestLY on Nov 25, 2022 10:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

