Zara Hatke Zara Bachke Trailer Out: সুখী দাম্পত্যে আচমকাই বিচ্ছেদের সুর, প্রকাশ্যে 'জারা হটকে জারা বাঁচকে' ট্রেলার
প্রেম, বিয়ে, তুখক রোমান্স থেকে এক লহমায় স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে ভালোবাসার খরা। পরিণতি বিচ্ছেদ।
মুম্বই, ১৫ মেঃ সোমবার মুক্তি পেল ভিকি কৌশল (Vicky Kaushal) এবং সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত 'জারা হটকে জারা বাঁচকে' (Zara Hatke Zara Bachke Trailer Out) ছবির ট্রেলার। প্রেম, বিয়ে, তুখক রোমান্স থেকে এক লহমায় স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে ভালোবাসার খরা। পরিণতি বিচ্ছেদ। পরিচালক লক্ষ্মণ উতেকরের এই ছবির গল্প আমাদের সকলের খুব চেনা। আর সেই চেনা গল্পের সঙ্গে ভরপুর বিনোদন মিশিয়ে জারা হটকে জারা বাঁচকে-র গল্প বুনেছেন পরিচালক। কিন্তু কপিল আর সৌমিয়ার বিচ্ছেদ কি শেষমেশ হবে নাকি আবারও এক সুতোয় বাধা পড়বেন তাঁরা?
দেখুন ছবির ট্রেলার...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 15, 2023 05:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

