Varun Dhawan Shirtless Video: ‘বিদায় ২০২২’ শার্টলেস বরুণের ভিডিয়ো ঝড় তুলল নেটপাড়ায়

Varun Dhawan Shirtless Video: ‘বিদায় ২০২২’ শার্টলেস বরুণের ভিডিয়ো ঝড় তুলল নেটপাড়ায়
Varun Dhawan (Photo Credits: Instagram)

মুম্বই, ২৯ ডিসেম্বরঃ বিদায় নিচ্ছে ২০২২। আসছে নতুন বছর। হাসিমুখে সবাই পথ চেয়ে বসে আছেন ২০২৩ এর অপেক্ষায় (New Year 2023)। বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan) ইতিমধ্যেই বিদায় জানিয়ে ফেললেন ২০২২কে। একেবারে শার্টলেস হয়ে নতুন বছরের আগমনে নেচে ফেললেন ডেভিড পুত্র (Varun Dhawan Shirtless Video)। নিজের ছবি ‘জুগজুগ জিও’র গানে সাজঘরেই বেজায় আনন্দে নাচলেন বরুণ ধাওয়ান। সেই ভিডিয়ো শেয়ার করে অভিনেতা লিখলেন, ‘একটা ভালো বার্তা দিয়ে ২০২২ কে বিদায়। সবাই জিগজুগ জিও’। নতুন বছরের সকাল প্যারিসে দেখবেন কার্তিক আরিয়ান, কিন্তু কার সঙ্গে জানেন?

দেখুনঃ 

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)

 

শার্টলেস বরুণকে দেখে পাগল পাগল অবস্থা অনুগামীদের। কমেন্ট বক্সে প্রশংসার ঝড় তুললেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan)। এক্কেবারে ‘টেকস্যাভি’ যাকে বলে আরকি। নিজের ছোটখাট নানা মুহূর্ত অভিনেতা ভাগ করে নেন নিজের অনুগামীদের সঙ্গে। তাই পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের শুভেচ্ছা আগেভাগেই অনুগামীদের সঙ্গে ভাগ করে নিলেন ‘ভেড়িয়া’ (Bhediya) তারকা।

চলতি বছরে বরুণ অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছিল। প্রথমটি হল ‘জুগজুগ জিও’ (JugjJugg Jeeyo)। যে ছবির গানে এই ভিডিয়ো জানিয়েছেন বরুণ। ছবিতে আরও অভিনয় করেছিলেন কিয়ারা আডবানি (Kiara Advani), অনীল কাপুর (Anil Kapoor), নীতু কাপুর (Neetu Kapoor) প্রমুখরা। বক্স অফিসে ছবির ব্যবসা ছিল দেখার মত। এই পারিপারিক ছবি দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিল। নভেম্বরে মুক্তি পেয়েছিল বরুণ এবং কৃতি স্যানন (Kriti Sanon) অভিনীত ‘ভেড়িয়া’ (Bhediya)। আকাশছোঁয়া ব্যবসা না হলেও এই থ্রিলার ছবির ব্যবসা বক্স অফিসে মন্দ ছিল না।

(The above story first appeared on LatestLY on Dec 29, 2022 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).