Rohit Shetty: ভ্যালেন্টাইনস ডে-তে নিজের প্রথম ভালোবাসার কাছে ফিরে গেলেন পরিচালক রোহিত শেট্টি
প্রেমের বিশেষ দিনে নিজের প্রথম ভালোবাসাকে প্রকাশ্যে আনলেন তিনি। ভিডিয়ো শেয়ার করে রোহিত শেট্টি লিখলেন, ‘আমার প্রথম ভালোবাসা। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’। প্রেমের দিনে স্ত্রীকে ভুলে নিজের প্রথম ভালোবাসার কথা স্মরণ করছেন রোহিত।
মুম্বই, ১৪ ফেব্রুয়ারিঃ আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day 2023)। প্রেমের দিনে ভালোবাসায় মেতে উঠেছেন অল্প বিস্তর সকলেই। নতুন করে নিজের ভালোবাসাকে জাহির করছেন মনের মানুষের কাছে। চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty) প্রেমের এই বিশেষ দিনে নিজের প্রথম ভালোবাসার কথা সামনে আনলেন। ভক্তদের সঙ্গে পরিচয় করালেন তার।
ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day 2023), প্রেমের দিবস উদযাপনে পরিচালক একটি ভিডিয়ো শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে। প্রেমের বিশেষ দিনে নিজের প্রথম ভালোবাসাকে প্রকাশ্যে আনলেন তিনি। ভিডিয়ো শেয়ার করে রোহিত শেট্টি লিখলেন, ‘আমার প্রথম ভালোবাসা। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’। প্রেমের দিনে স্ত্রীকে ভুলে নিজের প্রথম ভালোবাসার কথা স্মরণ করছেন রোহিত।
আরও পড়ুনঃ শুটিং চলাকালীন চোট রোহিত শেট্টির, চলেছে অস্ত্রোপচার
পরিচালকের (Rohit Shetty) শেয়ার করা ভিডিয়োতে দেখা মিলল তাঁর প্রথম প্রেমের। তবে এই বিশেষ দিনে স্বামীর প্রথম ভালোবাসার কথা জানতে পেরে স্ত্রী মায়ার খুব একটা হিংসা হওয়ার কথা নয়। কারণ তাঁর ভালো মতোই জানা তাঁর স্বামী রোহিত শেট্টির প্রথম ভালোবাসা হল গাড়ি। রোহিতের আসন্ন ছবি ‘ইন্ডিয়ান পুলিশ ফর্স’ (Indian Police Force) এর শুটিংয়ের একটি দৃশ্য শেয়ার করে এদিন পরিচালক নিজের প্রথম ভালোবাসার কথা বুক ফুলিয়ে জানিয়েছেন সকলকে। পরিচালকের এমন অভিনব ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day) পালন দেখে হতবাক ভক্তরাও।
রোহিত শেট্টির ভ্যালেন্টাইনস ডেঃ
View this post on Instagram
কাজের প্রসঙ্গে, প্রথমবার ওয়েব সিরিজ পরিচালনা করলেন রোহিত শেট্টি (Rohit Shetty)। ছবির শুটিং চলাকালীন হাতে চোট পেয়েছিলেন পরিচালক। তবে সব কিছুর মাঝে সম্পন্ন হয়েছে সিরিজের শুটিং। সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) অভিনয় করেছেন সিরিজের মুখ্য চরিত্রে।
(The above story first appeared on LatestLY on Feb 14, 2023 04:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

