Uttarkashi Tunnel Rescue: উত্তরকাশির সুড়ঙ্গে আটক শ্রমিকরা বেরিয়ে এলেন, উদ্ধারকারী দলের প্রশংসায় পঞ্চমুখ তারকারা

অক্ষয় কুমার থেকে অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ প্রত্যেকে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের পর স্টেটাস শেয়ার করেন।

Uttarkashi Tunnel Rescue: উত্তরকাশির সুড়ঙ্গে আটক শ্রমিকরা বেরিয়ে এলেন, উদ্ধারকারী দলের প্রশংসায় পঞ্চমুখ তারকারা
Akshay Kumar, Abhishek Bachchan (Photo Credit: Twitter/Instagram)

মুম্বই, ২৯ নভেম্বর: উত্তরকাশির সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। টানা ১৭ দিনের প্রচেষ্টার পর অবশেষে সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে ৪১ জনকে উদ্ধার করা হয়। উত্তরকাশির সুড়ঙ্গ থেকে ৪১ শ্রমিককে উদ্ধারের পর গোটা দেশের মানুষ উচ্ছ্বসিত। সাধারণ মানুষের পাশাপাশি তারকাও উচ্ছ্বাস প্রকাশ করেন। অক্ষয় কুমার থেকে অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ প্রত্যেকে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের পর স্টেটাস শেয়ার করেন। অক্ষয় লেখেন, নতুন ভারতের গর্ব উদ্ধারকারী দলের প্রত্যেক সদস্য। উদ্ধারকারী দলের সদস্যরা প্রত্যেকে অসাধ্যসাধন করেছেন বলে মন্তব্য করেন অক্ষয় কুমার।

 

উত্তরকাশিতে উদ্ধারকারী দলের যে সদস্যরা ৪১ জন শ্রমিককে উদ্ধার করেন, তাঁদের প্রত্যেককে সম্মান জানান অভিষেক বচ্চন।

 

দিন, রাত পরিশ্রম করে উদ্ধারকারী দলের সদস্যরা ৪১ জন শ্রমিককে সুড়ঙ্গ থেকে উদ্ধার করেছেন। এর চেযে সাহসিকতার পরিচয় আর কিছু হতে পারে না।গত ১৭ দিন ধরে সুড়ঙ্গে আটক শ্রমিকদের পরিবারের সঙ্গে দেশের মানুষ যেভাবে একযোগে প্রার্থনা করেছেন, সে বিষয়েও প্রত্যেককে ধন্যবাদ জানান রীতেশ দেশমুখ...

 

(The above story first appeared on LatestLY on Nov 29, 2023 12:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).