Urvashi Rautela On Rishabh Pant: পন্থের হাসপাতালের ছবি পোস্ট, চরম সমালোচনার মুখে ঊর্বশী রাউতেলা

ঊর্বশী রাউতেলা কেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের ছবি শেয়ার করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। ঊর্বশীর মাথার ঠিক আছে তো বলেও অভিনেত্রীর স্টেটাস দেখে মন্তব্য করেন অনেকে।

Urvashi Rautela On Rishabh Pant: পন্থের হাসপাতালের ছবি পোস্ট, চরম সমালোচনার মুখে ঊর্বশী রাউতেলা
Rishabh Pant, Urvashi Rautela (Photo Credit: Instagram)

মুম্বই, ৬ জানুয়ারি: কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের ছবি শেয়ার করলেন ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। বর্তমানে মুম্বইয়ের ওই হাসপাতালে ভর্তি ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। ঋষভ যে হাসপাতালে ভর্তি, সেখানকার ছবি শেয়ার করে ঊর্বশী কী বোঝাতে চাইছেন বলে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। পাশাপাশি ঊর্বশী রাউতেলা কেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের ছবি শেয়ার করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। ঊর্বশীর মাথার ঠিক আছে তো বলেও অভিনেত্রীর স্টেটাস দেখে মন্তব্য করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, হাসপাতালের ছবি পোস্ট না করে, ঋষভ পন্থকে দেখতে যেতে পারতেন ঊর্বশী। কেন নিজেকে হাসির পাত্র তৈরি করছেন, তা নিয়েও মন্তব্য করেন অনেকে। সবকিছু মিলিয়ে ঋষভ পন্থের বিষয় নিয়ে ঊর্বশী রাউতেলা যখনই পোস্ট শেয়ার করেন, তা নিয়ে চূড়ান্ত কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

আরও পড়ুন: Urvashi Rautela's Mother Meera Rautela Trolled By Netizens: পন্থের সুস্থতায় স্টেটাস, চরম ট্রোলড ঊর্বশী রাউতেলার মা

সম্প্রতি ঊর্বশী রাউতেলার মা মীরা রাউতেলা ঋষভ পন্থের জন্য সবাই যাতে প্রার্থনা করেন,  সেই আবেদন জানান।  ঋষভ পন্থকে নিয়ে স্টেটাস শেয়ার করতেই অভিনেত্রীর মাকেও কড়া সমালোচনার মুখে পড়তে হয়।

(The above story first appeared on LatestLY on Jan 06, 2023 01:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).