Urvashi Rautela RP: ঋষভ পন্থকে নিয়ে ডিগবাজি খেয়ে কী বললেন উর্বশী রাউতেলা
RP। এই আরপি নিয়েই যত কাণ্ড। তাঁর সঙ্গে দেখা করার জন্য RP-নাকি হোটেলের বাইরে লবিতে অনেক ক্ষণ অপেক্ষা করেছিলেন।
RP। এই আরপি নিয়েই যত কাণ্ড। তাঁর সঙ্গে দেখা করার জন্য RP-নাকি হোটেলের বাইরে লবিতে অনেক ক্ষণ অপেক্ষা করেছিলেন। বলিউড অভিনেত্রী-আইটেম গার্ল উর্বশী রাউতেলার RP-নিয়ে হেঁয়ালির জল বহুদূর গড়িয়েছে। যেহেতু ঋষভ পন্থের নাম ও পদবির প্রথম অক্ষর জুড়লে RP-হয়, আর উবর্শীর সঙ্গে পন্থের সম্পর্ক নিয়ে ফিসফাস ছিল। তাই উর্বশীর সেই RP সাক্ষাতকারের পর পেজ থ্রি সাংবাদিকরা আদাজল খেয়ে নামেন। বিতর্ক এত দূর গড়ায় যে পন্থকে পর্যন্ত বিরক্তিতে সোশ্যাল মিডিয়ায় ঘুরিয়ে উর্বশীকে বিরক্ত করতে বারণ করা হয়। আরপি ইস্যুতে মিডিয়ায় প্রচার পেলেও ক্রমশ কোণঠাসা হতে হতে ভাবমূর্তিতে আঘাত লাগতে থাকে সনম রে সিনেমার অভিনেত্রীর।
তবে অবশেষে আরপি নিয়ে হেঁয়ালির জবাব দিলেন উবর্শী। হৃতিক রোশনের 'কাবিল' সিনেমার আইটেম গার্ল বললেন, ''RP নামে যার কথা বলেছিলাম বলে এত বিতর্ক, আসলে তিনি আমার এক সহ অভিনেতা। ওর নাম রাম পোথিনেনি (RAM POTHINENI)। আমি আসলে জানতামই না ঋষভ পন্থকে RP নামে ডাকা হয়। আসলে মানুষ নিজেরাই এটা গেস করে, লেখালেখি শুরু করে।"
দেখুন টুইট
Urvashi Rautela reacts on RP Name's Controversy pic.twitter.com/EpnUfSQq5m
— RVCJ Media (@RVCJ_FB) December 3, 2022
তবে RP নিয়ে এতদিন পর পুরোপুরি ব্যাখা দিলেন কেন উর্বশী তা নিয়ে কথা চলছে। পন্থের সঙ্গে নাম জড়ানোর চেষ্টা করে সেভাবে সুবিধা না হওয়ার পর পাকিস্তানের প্রতিশ্রুতিবান পেসার নাসিম শাহের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়েছিলেন উর্বশী। কিন্তু নাসিম সরাসরি বলেই দিয়েছিলেন, তিনি উবর্শীকে চেনেন না।
(The above story first appeared on LatestLY on Dec 03, 2022 05:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

