Urfi Javed On Nawazuddin Siddiqui's wife Aaliya: নওয়াজের স্ত্রী আলিয়াকে নিয়ে কী বললেন ঊরফি জাভেদ
নওয়াজ পালটা আলিয়ার বিরুদ্ধে তোপ দাগেন। তিনি দাবি করেন, প্রত্যেক মাসে আলিয়াকে তিনি ১০ লক্ষ করে পাঠান। তিনি আলিয়ার সঙ্গে থাকেন না। তাঁদের বিচ্ছেদ হয়েছে অনেক আগেই।
মুম্বই, ৬ মার্চ: এবার নওয়াজ উদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকির উদ্দেশে সমর্থন জানালেন ঊরফি জাভেদ (Uorfi Javed)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আলিয়ার পোস্টের কিছুটা অংশ শেয়ার করেন ঊরফি। সেই সঙ্গে তিনি লেখেন,আলিয়ার কথা শুনে, তাঁর নিজের কথা মনে পড়ছে। তিনিও জীবনের এই অংশের সঙ্গে পরিচিত বলে জানান ঊরফি জাভেদ। প্রসঙ্গত নওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁকে এবং দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে একটি ভিডিয়ো শেয়ার করে দাবি করেন আলিয়া সিদ্দিকি। যা নিয়ে তোলপাড় শুরু হলে এবার মুখ খুললেন ঊরফি জাভেদ।
আরও পড়ুন: Nawazuddin Siddiqui: প্রচুর টাকা চান প্রাক্তন স্ত্রী আলিয়া, শেষে মুখ খুলে বিস্ফোরক নওয়াজউদ্দিন
যদিও নওয়াজ পালটা আলিয়ার বিরুদ্ধে তোপ দাগেন। তিনি দাবি করেন, প্রত্যেক মাসে আলিয়াকে তিনি ১০ লক্ষ করে পাঠান। তিনি আলিয়ার সঙ্গে থাকেন না। তাঁদের বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। সন্তানদের কথা ভেবে তাঁরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন। তা সত্ত্বেও আলিয়া আরও বেশি বেশি অর্থের জন্য এই ধরনের ব্যবহার করছেন বলে অভিযোগ করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।
(The above story first appeared on LatestLY on Mar 06, 2023 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

