Amit Shah Meets Ram Charan And Chiranjeevi: RRR খ্যাত রামচরণ ও তাঁর বাবা চিরঞ্জীবীর সঙ্গে সাক্ষাৎ অমিত শাহের, দেখুন ভিডিয়ো

শুক্রবার এই সবেরই ফাঁকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন বহুলচর্চিত আরআরআর সিনেমার নায়ক ও দক্ষিণী সুপারস্টার রামচরণ ও তাঁর বাবা অভিনেতা চিরঞ্জীবী।

Amit Shah Meets Ram Charan And Chiranjeevi: RRR খ্যাত রামচরণ ও তাঁর বাবা চিরঞ্জীবীর সঙ্গে সাক্ষাৎ অমিত শাহের, দেখুন ভিডিয়ো
Photo Credits: ANI

নয়াদিল্লি: সদ্য মৌলিক গান হিসেবে অস্কার (Oscars) জিতে নিয়েছে এস এস রাজামৌলির পরিচালিত সিনেমা RRR-এর বিখ্যাত নাটু নাটু (Naatu Naatu) গানটি। এরপরই সারা বিশ্ব থেকে অভিনন্দন জানানো হচ্ছে এই সিনেমার কলাকুশলীদের।

শুক্রবার এই সবেরই ফাঁকে ভারতের (India) রাজধানী নয়াদিল্লিতে (New Delhi) এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে দেখা করলেন বহুলচর্চিত আরআরআর সিনেমার নায়ক (RRR fame actor) ও দক্ষিণী সুপারস্টার রামচরণ (Ram Charan) ও তাঁর বাবা অভিনেতা চিরঞ্জীবী (Chiranjeevi)। সেখানে যাওয়ার পর অমিত শাহ অস্কার জেতার জন্য রামচরণকে অভিনন্দন (congratulate) জানান।

পরে সংবাদ সংস্থা এএনআই-এর টুইটার পেজে তাঁদের সাক্ষাতের ভিডিয়োটি পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে। যা দেখে পছন্দ করেছেন অনেক নেটিজেনই। আরও পড়ুন: Ananya Panday's Video: দিদির বিয়েতে বাবা চাঙ্কি পান্ডের সঙ্গে নাচ অনন্যার, দেখুন

(The above story first appeared on LatestLY on Mar 17, 2023 10:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).