Tunisha Sharma Death: শেহজানের সঙ্গে সম্পর্কের পর হিজাব পরতে শুরু করেন তুনিশা, দাবি অভিনেত্রীর কাকার

পুলিশ সূত্রে খবর, গত ২৪ ডিসেম্বর যখন তুনিশা শর্মার মৃত্যু হয়, সেইদিনও শেহজান তাঁর গোপণ বান্ধবীদের সঙ্গে কথা বলেন। কয়েক ঘণ্টা চ্যাট করেন তাঁদের সঙ্গে। শুধু তাই নয়, পুলিশকে তদন্তে শেহজান একেবারেই সাহায্য করছেন না বলে সূত্রের খবর।

Tunisha Sharma Death: শেহজানের সঙ্গে সম্পর্কের পর হিজাব পরতে শুরু করেন তুনিশা, দাবি অভিনেত্রীর কাকার
Tunisha Sharma, Sheezan Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ ডিসেম্বর: তুনিশা শর্মার মৃত্যুর পর এবার প্রকাশ্যে এল আরও এক বিস্ফোরক তথ্য। তুনিশার কাকা, অভিনেতা পবন শর্মা বলেন, শেহজান খানের সঙ্গে পরিচয়ের পর থেকে তাঁর ভাইজির জীবনযাত্রায় পরিবর্তন আসে। এমনকী, শেহজানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে তুনিশা হিজাবও পরতে শুরু করেন বলে দাবি করেন পবন শর্মা। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় পবন শর্মা বলেন, পুলিশ সবদিক থেকে এই মামলার বিচার করুক।

পবন শর্মা বলেন, শেহজান খানের সঙ্গে একাধিক  মহিলার সম্পর্ক ছিল। পুলিশ তা জানতে পেরেছে। ফলে বিভিন্ন দিক থেকে পুলিশ এই মামলার তদন্ত করলে, সত্যিটা প্রকাশ্যে আসবে বলে দাবি করেন তুনিশার কাকা।

আরও পড়ুন: Tunisha Sharma Death: তুনিশার সঙ্গে আর কোন গোপণ বান্ধবী ছিল শেহজানের? হোয়াটস অ্যাপ তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ

পুলিশ সূত্রে খবর, গত ২৪ ডিসেম্বর যখন তুনিশা শর্মার মৃত্যু হয়, সেইদিনও শেহজান তাঁর গোপণ বান্ধবীদের সঙ্গে কথা বলেন। কয়েক ঘণ্টা চ্যাট করেন তাঁদের সঙ্গে। শুধু তাই নয়, পুলিশকে তদন্তে শেহজান একেবারেই সাহায্য করছেন না বলে সূত্রের খবর। যা নিয়ে ইতিমধ্যেই ফের শোরগোল শুরু হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জুন থেকে ডিসেম্বর পর্যন্ত তুনিশার সঙ্গে শেহজানের কোন বিষয়ে কথায়, সেই সব চ্যাট তাঁদের হাতে এসেছে। দাস্তান-ই-কাবুলের দুই অভিনেতা কেন বিচ্ছেদের পথে হাঁটেন, তা পুলিশ জানতে পেরেছে বলেও প্রকাশ্যে আসে।

(The above story first appeared on LatestLY on Dec 28, 2022 08:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).