Sudipto Sen Health Update: অসুস্থ দ্য কেরালা স্টোরি পরিচালক, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি সুদীপ্ত সেন

ছবির সাফল্যের মাঝেই মিলল খারাপ খবর। অসুস্থ ছবির পরিচালক সুদীপ্ত সেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি আছেন দ্য কেরালা স্টোরি পরিচালক সুদীপ্ত সেন।

Sudipto Sen Health Update: অসুস্থ দ্য কেরালা স্টোরি পরিচালক, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি সুদীপ্ত সেন
The Kerala Story Director Sudipto Sen (Photo Credits: Instagram)

মুম্বই, ২৭ মেঃ সাফল্যের সপ্তম আকাশে পরিচালক সুদীপ্ত সেনের ছবি 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। বিতর্কের বেড়াজাল টপকে সাফল্যের মুখ দেখেছে বাঙালি পরিচালকের এই ছবি। বক্স অফিসে পার করেছে ২০০ কোটির ব্যবসার গণ্ডি। তবে 'দ্য কেরালার স্টোরি'র (The Kerala Story) মুক্তিলগ্নে একাধিক সমালোচনা, বিতর্ক, মুক্তি বন্ধের ডাক সমস্ত কিছু পার করে আজ সফল ছবিটি। ছবির সাফল্যের মাঝেই মিলল খারাপ খবর। অসুস্থ ছবির পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen)।হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিচালকের অসুস্থতার খবর পাওয়া মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা।

কী হয়েছে 'দ্য কেরালা স্টোরি পরিচালক সুদীপ্ত সেনের?

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ডিহাইড্রেশন এবং ইনফেকশনে ভুগছিলেন পরিচালক। যার জেরেই হাসপাতালের দারস্ত হতে হয় তাঁকে। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি আছেন দ্য কেরালা স্টোরি পরিচালক সুদীপ্ত সেন (The Kerala Story Director Sudipto Sen)।

এক জাতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিলেন অসুস্থ পরিচালক। কথোপকথনে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন সুদীপ্ত সেন। তিনি বলেন, 'ডিহাইড্রেশন এবং ইনফেকশনে কাবু হয়ে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছি আমি। তবে এখন আমার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। আমি হাসপাতালের চিকিৎসকদের অনুরোধ করব আমায় যেন তাড়াতাড়ি ছুটি দেওয়া হয়। হয়ত শনিবার কিংবা রবিবারের মধেই আমায় ছেড়ে দেবে'।

(The above story first appeared on LatestLY on May 27, 2023 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).