Sunny Deol Wants to Work with SRK: পেরিয়েছে ৩০ বছর, 'ডর'এর পর মনোমালিন্য ভুলে আবারও শাহরুখের সঙ্গে ছবি করছেন সানি দেওল?
কালের নিয়মে মনের কত বরফ গলে জল হয়ে যায়। শাহরুখ-সানির ক্ষেত্রেও কিছুটা তাই ঘটল। দীর্ঘ ৩০ বছর পর শাহরুখ খানের (SRK) সঙ্গে আবারও ছবি করার ইচ্ছা প্রকাশ করলেন সানি।
মুম্বই, ৮ এপ্রিলঃ তিন দশক দুজনের মধ্যে কোন যোগাযোগ নেই। ইন্ডাস্ট্রির দুই খ্যাতনামা তারকার মধ্যে নেই মুখ দেখাদেখি। ১৯৯৩ সালে 'ডর' সিনেমায় প্রথম এবং শেষবারের মত একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সানি দেওল (Sunny Deol)। এরপরেই বদলায় দুই অভিনেতার সম্পর্কের সমীকরণ। 'ডর' (Darr) ছবির পর দীর্ঘ ১৬ বছর 'বাদশা'র সঙ্গে কথা পর্যন্ত বলেননি ধর্মেন্দ্র পুত্র। তবে কালের নিয়মে মনের কত বরফ গলে জল হয়ে যায়। শাহরুখ-সানির ক্ষেত্রেও কিছুটা তাই ঘটল। দীর্ঘ ৩০ বছর পর শাহরুখ খানের (SRK) সঙ্গে আবারও ছবি করার ইচ্ছা প্রকাশ করলেন সানি।
এদিকে যশ চোপড়া পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি 'ডর' গত ৪ এপ্রিল পুনরায় মুক্তি পেয়েছে। দর্শকমহলে ভালো সাড়া পাচ্ছে ছবিটি। এই প্রসঙ্গে সদ্য এক সাক্ষাৎকারে সানিকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি আবারও শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাইবেন? জবাবে তিনি বলেন, এমনটা হলে ভালোই হবে।
ঠিক কী বলেছিলেন সানি দেখুনঃ
Sunny Deol in His Latest Interview by @HimeshMankad,
I Have Worked with #ShahRukhKhan in #Darr and I want To Wark With Him Again if Get a Chance 🔥🔥
Make it Happen @imvangasandeep 🔥 pic.twitter.com/yK99dzlM3R
— 𓀠 (@Worship_SRK) April 7, 2025
সাক্ষাৎকারে সানিকে জিজ্ঞাসা করা, আগামী দিনে তিনি কি দুই নায়কের ছবিতে কাজ আর করবেন? ধর্মেন্দ্র পুত্র বলেন, বর্তমানে চলচ্চিত্র শিল্প পরিবর্তিত হয়েছে। তাই না করার কিছু নেই। যদিও সেটা ঠিক করার তিনি কেউ নন। যদি আগামীতে এমন প্রস্তাব আসে তাহলে তিনি নিশ্চয়ই কাজ করবেন শাহরুখের সঙ্গে। বরং এটা হলে ভালোই হবে।
(The above story first appeared on LatestLY on Apr 08, 2025 11:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

