Sunny Deol: সানির ভক্ত বিদ্বেষ, কাছে যেতেই অস্বস্তি, মুখে আঙুল দেখিতে ইশারা করলেন দূরে যেতে
ভক্তদের প্রতি এমন তাচ্ছিল্য মেনে নিতে পারছেন না নেটবাসী। গদর ২-এর প্রসঙ্গ তুলে কেউ বলছেন, ছবি হিট হয়েছে বলে মাটিতে পা করছে না।
সাধে কি আর তাঁদের তারকা বলা হয়। তাঁরা সত্যি 'তারকা'। সাধারণের ধরা ছোঁয়ার বাইরে যাদের বিরাজ। আবারও সেই কথা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বলিউড অভিনেতা সানি দেওল (Sunny Deol)। সদ্য মুক্তি পেয়েছে তাঁর 'গদর টু' (Gadar 2)। যা বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে। সেই সঙ্গে দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়চ্ছে। সোমবার শহরের এক ক্লিনিক থেকে বের হতে দেখা যায় পর্দার তারা সিংকে।
স্বাভাবিকভাবেই তারকা দেখা মাত্রই ভিড় করেন ভক্তরা। কিন্তু ভক্তরা কাছে যেতেই অস্বস্তি প্রকাশ করলেন অভিনেতা। মুখে আঙুল দিয়ে চুপ করতে বললেন ভক্তদের। কাছে ঘেঁষতে না করে দিলেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই বেজায় খেপলেন নেটবাসী।
দেখুন সেই ভিডিয়ো...
View this post on Instagram
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, পরনে সাদা শার্ট এবং সাদা প্যান্ট রয়েছে অভিনেতার। মাথায় কালো টুপি। ক্লিনিক থেকে সানিকে বের হতে দেখে তাঁর সঙ্গে ক্যামেরাবন্দি হতে ছুটে আসেন ভক্তরা। অন্যদিকে অভিনেতাকে ক্যামেরাবন্দি করতে এগিয়ে এলেন চিত্রসাংবাদিকরা। তবে ভক্তদের কাছে এগিয়ে আসা একেবারেই পছন্দ করলেন না সানি। মুখে আঙুল দিয়ে ইশানা করে দেখালেন দূরে দাঁড়াতে। তবে পাপারাৎজির (Paparazzi) ক্যামেরার সামনে আবার জোড়হাত করতে দেখা গেল তাঁকে।
ভক্তদের প্রতি এমন তাচ্ছিল্য মেনে নিতে পারছেন না নেটবাসী। গদর ২-এর প্রসঙ্গ তুলে কেউ বলছেন, ছবি হিট হয়েছে বলে মাটিতে পা করছে না। আবার কেউ এটাকে অসভ্যতামি বলেও মন্তবে করছেন।
(The above story first appeared on LatestLY on Aug 14, 2023 04:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

