Sonam Kapoor: ইদের শুভেচ্ছার জন্য কত পারিশ্রমিক নিয়েছেন? কুৎসিত আক্রমণের মুখে সোনম

Sonam Kapoor: ইদের শুভেচ্ছার জন্য কত পারিশ্রমিক নিয়েছেন? কুৎসিত আক্রমণের মুখে সোনম
সোনম কাপুর, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৪ মে: ইদের (Eid) শুভেচ্ছা জানানোর জন্য কত পারিশ্রমিক নিয়েছেন? ইদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে এভাবেই কটাক্ষের মুখে পড়তে হয় সোনম কাপুরকে (Sonam Kapoor)। যা দেখে বেজায় চোটে যান অভিনেত্রী। এরপরই চরম পদক্ষেপ করেন সোনম। ইদের পোস্টের জন্য যাঁরা সোনমকে কটাক্ষ করেন, তাঁদের ব্লক করে দেন অনিল কাপুরের (Anil Kapoor) মেয়ে। ব্লক করে তিনি খুশি এবং তৃপ্ত হয়েছেন বলেও জানান অভিনেত্রী।

প্রসঙ্গত, ইদের শুভেচ্ছা জানাতে গিয়ে 'সাওয়ারিয়ার' একটি গানের দৃশ্য পোস্ট করেন সোনম। যেখানে রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় সোনম কাপুরকে। রণবীর এবং সোনমের প্রথম ছবির দৃশ্য শেয়ার করে সবাইকে ইদের শুভেচ্ছা জানান সাওয়ারিয়া অভিনেত্রী। এরপরই তাঁকে কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়তে হয়।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: Sayantika Banerjee: 'ঝড় থেমে যাবে', কী বললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত সাওয়ারিয়ার শ্যুটিংয়ের সময় রণবীর কাপুর এবং সোনম কাপুর একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান বলে শোনা যায়। যদিও তাঁদের সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। সোনমের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকা পাড়ুকোনের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলেন রণবীর।

অন্যদিকে সোনম এরপর ফিল্ম ইন্ডাস্ট্রির কারও সঙ্গেই কোনও সম্পর্কে জড়াননি। ২০১৮ সালে দিল্লির বস্ত্র ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ে বর্তমানে মার্কিন মুলুকে সংসার করছেন বলিউডের এই 'ফ্যাশনিস্তা'।

(The above story first appeared on LatestLY on May 14, 2021 08:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).