Sidharth Malhotra-Kiara Advani Wedding: আচমকাই থামল সানাই, সিড-কিয়ারার বিয়ের তারিখ পিছিয়ে গেল, কিন্তু কেন

Sidharth Malhotra-Kiara Advani Wedding: আচমকাই থামল সানাই, সিড-কিয়ারার বিয়ের তারিখ পিছিয়ে গেল, কিন্তু কেন
Sidharth Malhotra-Kiara Advani (Photo Credits: Instagram)

মুম্বই, ৫ ফেব্রুয়ারিঃ বিয়ের তোরজোড়ের মাঝে হঠাৎই পিছিয়ে গেল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডনবানির বিয়ে (Sidharth Malhotra-Kiara Advani Wedding)। ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধার কথা ছিল তারকা যুগলের। কিন্তু সেই তারিক পিছিয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। কেন আচমকা সিড কিয়ারার বিয়ে পিছিয়ে গেল?

আরও পড়ুনঃ বিয়েতে কার কাছে মেহেন্দি পরবেন হবু কনে কিয়ারা আডবানি?

রাজস্থানের জয়সলমীরে সূর্যগড় প্যালেসে বসতে চলেছে বলিউডের তারকা যুগল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির বিয়ের আসর (Sidharth Malhotra-Kiara Advani Wedding)। দুই তারকার পরিবার এবং বলিউডের হাতে গোনা কয়েক অতিথিদের মাঝেই সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। ৬ ফেব্রুয়ারি তাঁদের চার হাত এক হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগের দিনই জানা যাচ্ছে, সিড কিয়ারার বিয়ের তারিখ পিছিয়ে গিয়েছে। ৬ ফেব্রুয়ারি নয়, বরং পরের দিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধবেন তাঁরা। তবে কী কারণে যুগলের বিয়ে পিছিয়ে গিয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি।

আরও পড়ুনঃ রাজস্থানে রাজকীয় বিয়ে, সেজে উঠেছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর, দেখুন এক ঝলকে

রাজস্থানে রাজকীয় বিয়ের আয়োজন হয়েছে সিদ্ধার্থ এবং কিয়ারার জন্যে। ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্যে রাজস্থান বলি তারকাদের অন্যতম পছন্দের এক জায়গা। নিক- প্রিয়াঙ্কা (Nick Jonas and Priyanka Chopra), ভিকি কৌশল – ক্যাটরিনা কাইফের (Vicky Kaushal and Katrina Kaif) পর এবার রাজস্থানে গিয়ে গাঁটছড়া বাঁধবেন সিদ্ধার্থ এবং কিয়ারা (Sidharth Malhotra-Kiara Advani Wedding)। ইতিমধ্যেই একে একে অতিথিরা পৌঁছে গিয়েছেন জয়সলমীর (Jaisalmer)। করণ জোহার (Karan Johar), মনিষ মালহোত্রা (Manish Malhotra), শাহিদ কাপুর (Shahid Kapoor), মীরা রাজপুত (Mira Rajput)। আম্বানি পরিবারের তরফে যুগলের বিয়েতে উপস্থিত হয়েছেন ঈশা আম্বানি (Isha Ambani) এবং আকাশ আম্বানি (Akash Ambani)। ঈশা এবং কিয়ারা একসঙ্গে স্কুলে পড়াশুনা করেছেন।

(The above story first appeared on LatestLY on Feb 06, 2023 12:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).