Sidharth Malhotra–Kiara Advani Video: সিদ্ধার্থের দিল্লির বাড়িতে ঢোল, তাসা বাজিয়ে নববধূ কিয়ারার গৃহপ্রবেশ, দেখুন ভিডিয়ো

৭ ফেব্রুয়ারি জয়সলমীরের সূর্যগড় প্যালেস হোটেলে বিয়ে সারেন 'শেরশাহ' জুটি। দুই পরিবার এবং ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের হাজিরায় বিয়ে হয় সিদ্ধার্থ-কিয়ারার। বিয়ের পর বলিউডের এই জনপ্রিয় জুটি রাজস্থান থেকে দিল্লিতে ফেরেন এবং পাপারাৎজিকে মিষ্টি মুখ করান।

Sidharth Malhotra–Kiara Advani Video: সিদ্ধার্থের দিল্লির বাড়িতে ঢোল, তাসা বাজিয়ে নববধূ কিয়ারার গৃহপ্রবেশ, দেখুন ভিডিয়ো
Sidharth Malhotra, Kiara Advani (Photo Credit: Instagram)

দিল্লি, ৯ ফেব্রুয়ারি: জয়সলমীর থেকে ফিরে সোজা দিল্লির বাড়িতে যান সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra), কিয়ারা আদবানি (Kiara Advani)। জয়সলমীর থেকে দিল্লির বাড়িতে ফিরতেই সিদ্ধার্থ এবং কিয়ারাকে গ্র্যান্ড ওয়েলকাম জানান অভিনেতার পরিবারের সদস্যরা। ঢোল ডান্স, তাসা বাজিয়ে সিদ্ধার্থ, কিয়ারাকে গৃহপ্রবেশ করান অভিনেতার পরিবার। প্রসঙ্গত ৭ ফেব্রুয়ারি জয়সলমীরের সূর্যগড় প্যালেস হোটেলে বিয়ে সারেন 'শেরশাহ' জুটি। দুই পরিবার এবং ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের হাজিরায় বিয়ে হয় সিদ্ধার্থ-কিয়ারার। বিয়ের পর বলিউডের এই জনপ্রিয় জুটি রাজস্থান থেকে দিল্লিতে ফেরেন এবং পাপারাৎজিকে মিষ্টি মুখ করান।

আরও পড়ুন:  Kiara Advani, Sidharth Malhotra Video: বিয়ের পর প্রথম প্রকাশ্যে সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, দেখুন ভিডিয়ো

 

View this post on Instagram

 

লাল রঙের সালওয়ার কামিজে প্রকাশ্যে আসেন কিয়ারা। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাকেও দেখা যায় লাল রঙের পাঞ্জাবি পরে বিয়ের পর প্রথম প্রকাশ্যে আসতে। শোনা যাচ্ছে, বিয়ের পর সিদ্ধার্থ-কিয়ারার প্রথম রিসেপশন অভিনেতার দিল্লির বাড়িতেই হবে। এরপর মুম্বইতে শাহরুখ, দীপিকাদের নিয়ে বড়সড় তারকাখচিত রিসেপশন হবে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানির। শোনা যাচ্ছে এমন খবর।

(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 12:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).