Siddhanth Kapoor: রেভ পার্টি থেকে গ্রেফতার সিদ্ধান্ত কাপুর, প্রথম মুখ খুললেন শক্তি-পুত্র
সিদ্ধান্ত কাপুরের আইনজীবীও বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, যে অভিযোগে সিদ্ধান্তকে গ্রেফতার করা হয়েছে, তা জামিনযোগ্য। পুলিশ সিদ্ধান্তের বয়ান রেকর্ড করেছে। সিদ্ধান্ত পুরোপুরিভাবে পুলিশকে সাহায্য করছে বলেও জানান অভিনেতার আইনজীবী।
বেঙ্গালুরু, ১৫ জুন: মাদক সেবনের অভিযোগে শক্তি-পুত্র সিদ্ধান্ত কাপুরকে (Siddhanth Kapoor ) সম্প্রতি গ্রেফতার করা হয় বেঙ্গালুরু থেকে। বেঙ্গালুরু থেকে সিদ্ধান্ত কাপুরকে গ্রেফতারির খবরে জোর শোরগোল শুরু হয়ে যায়। সিদ্ধান্ত কাপুরকে গ্রেফতারির পর এবার মুখ খুললেন বলিউড (Bollywood) অভিনেতা নিজে। সিদ্ধান্ত কাপুর বলেন, ভাল কাজ করেছে বেঙ্গালুরু পুলিশ। শুধু তাই নয়, তিনি যখন হোটেলে ছিলেন, সেই সময় তদন্ত শুরু হয়।
সিদ্ধান্ত কাপুরের আইনজীবীও বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, যে অভিযোগে সিদ্ধান্তকে গ্রেফতার করা হয়েছে, তা জামিনযোগ্য। পুলিশ সিদ্ধান্তের বয়ান রেকর্ড করেছে। সিদ্ধান্ত পুরোপুরিভাবে পুলিশকে সাহায্য করছে বলেও জানান অভিনেতার আইনজীবী। এর চেয়ে আর বেশি কিছু তিনি বলবেন না বলেও জানান সিদ্ধান্ত কাপুরের আইনজীবী।
প্রসঙ্গত রবিবার রাতে সিদ্ধান্ত কাপুরের গ্রেফতারির পর তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন শক্তি কাপুর। এমনকী গ্রেফতারির পর সিদ্ধান্তের সঙ্গে গোটা পরিবার যোগাযোগের চেষ্টা করছে বলেও জানান শক্তি কাপুর (Shakti Kapoor)।
(The above story first appeared on LatestLY on Jun 15, 2022 06:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

