Siddhant Chaturvedi - Navya Naveli: অমিতাভের নাতনির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? মুখ খুললেন সিদ্ধান্ত
আর কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে 'ফোন ভূত'। ক্যাটরিনা কাইফের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টর। ফোন ভূত-এর প্রমোশনে বর্তমানে ঈশান, সিদ্ধান্ত এবং ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যাচ্ছে।
মুম্বই, ২ নভেম্বর: সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi ) এবং নভ্যা নভেলি নন্দা কি ডেট করছেন? বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন শুরু হয়। যা নিয়ে এবার মুখ খুললেন সিদ্ধান্ত চতুর্বেদী। সিদ্ধান্ত জানান, নভ্যা নভেলি নন্দার (Navya Naveli) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা যদি সত্যি হত। অর্থাৎ নভ্যার সঙ্গে তিনি ডেট করছেন না বলে কার্যত গুঞ্জন উড়িয়ে দেন অভিনেতা। যদিও অমিতাভ বচ্চনের নাতনি এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
আর কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে 'ফোন ভূত'। ক্যাটরিনা কাইফের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টর। ফোন ভূত-এর প্রমোশনে বর্তমানে ঈশান, সিদ্ধান্ত এবং ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যাচ্ছে।
প্রসঙ্গত ক্যাটরিনা কাইফের আগে দীপিকা পাড়কোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সিদ্ধান্ত চতুর্বেদী। 'গেহরায়িয়া'-য় দীপিকা পাড়ুকোনের মত প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সিদ্ধান্ত।
(The above story first appeared on LatestLY on Nov 02, 2022 08:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).