Shilpa Shetty's Husband Raj Kundra: 'হটশটস' নামে অ্যাপের মাধ্যমে পর্ন ভিডিয়ো ছড়াতেন রাজ কুন্দ্রা, জানাল পুলিশ

পর্নোগ্রাফি মামলায় সোমবার রাতে গ্রেফতার করা হয় ব্যাবসায়ী রাজ কুন্দ্রাকে। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে, ২৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Shilpa Shetty's Husband Raj Kundra: 'হটশটস' নামে অ্যাপের মাধ্যমে পর্ন ভিডিয়ো ছড়াতেন রাজ কুন্দ্রা, জানাল পুলিশ
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২০ জুলাই: 'হটশটস' নামে একটি অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফি ভিডিয়ো ছড়িয়ে দিতেন শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। মঙ্গলবার মুম্বইয়ের আদালতে এমনই জানানো হয় মুম্বই পুলিশের তরফে।

পর্নোগ্রাফি মামলায় সোমবার রাতে গ্রেফতার করা হয় ব্যাবসায়ী রাজ কুন্দ্রাকে।  মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হলে, ২৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। রাজ কুন্দ্রার সঙ্গে রায়ান থ্রোপ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখা।

জানা যাচ্ছে, পর্নোগ্রাফি ভিডিয়ো ছড়ানোর অভিযোগে হটশটসকে (Hotshots) ইতিমধ্যেই অ্যাপেল এবং গুগল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি চালিয়ে সেখান থেকে পর্নোগ্রাফির একাধিক নথি উদ্ধার করা হয়েছে বলে জানায় মুম্বই পুলিশ।

আরও পড়ুন: Shilpa Shetty's Husband Raj Kundra: 'শিল্পা-রাজের হাসিখুশি সংসার ভাঙার চেষ্টা চলছে'

মুম্বইয়ের পুলিশ কমিশনার জানান, রাজ কুন্দ্রার অফিস থেকে পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক নথি, হোয়াটস অ্যাপ চ্যাট, ইমেল সহ একাধিক তথ্য উদ্ধার করা হয়। প্রসঙ্গত পর্নোগ্রাফি মামলায় এর আগে গেহানা বশিষ্ট এবং উমেশ কামাত নামে রাজ কুন্দ্রার এক সহযোগীকে আগেই গ্রেফতার করা হয়।

এদিকে রাজ কুন্দ্রার গ্রেফতারির পর সুপার ডান্সারের শ্যুটিং বন্ধ করে দেন শিল্পা শেট্টি। সুপার ডান্সারে বিচারকের আসনে শিল্পার জায়গায় আসেন করিশ্মা কাপুর (Karisma Kapoor)। অতিথি বিচারক হিসেবেই সুপার ডান্সারে আসেন করিশ্মা। যদিও শিল্পার তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

(The above story first appeared on LatestLY on Jul 21, 2021 09:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).