Shehnaaz Gill - Raghav Juyal Video: রাঘব জুয়েলের সঙ্গে লিভ ইন করছেন শেহনাজ গিল? জোর গুঞ্জন
রাঘব বা শেহনাজ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে শেহনাজ এবং রাঘবের ভক্তরা তাঁদের একসঙ্গে 'রাঘনাজ' বলে সম্মোধন শুরু করেছেন।
মুম্বই, ১৩ এপ্রিল: রাঘব জুয়েলের (Raghav Juyal ) সঙ্গে ডেট করছেন শেহনাজ গিল (Shehnaaz Gill)? এমনই একটি খবর নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। 'কিসি কা ভাই কিসি কি জান'-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে শেহনাজ গিল এবং রাঘব জুয়েলের সম্পর্ক নিয়ে ইঙ্গিত দেন সলমন খান। এরপর ওই অনুষ্ঠান থেকে রাঘব এবং শেহনাজের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। এসবের মাঝে বলিউডলাইফের খবর অনুযায়ী, শেহনাজ গিল এবং রাঘব জুয়েল নাকি একত্রবাস শুরু করেছেন। শেহনাজের সঙ্গে রাঘব লিভ ইন করছেন বলে খবরে প্রকাশ পায়। যদিও রাঘব বা শেহনাজ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে শেহনাজ এবং রাঘবের ভক্তরা তাঁদের একসঙ্গে 'রাঘনাজ' বলে সম্মোধন শুরু করেছেন। এমনবকী সোশ্যাল মিডিয়ায় 'রাঘনাজ' বলে ট্যাগও করা হচ্ছে রাঘব এবং জুয়েলের একাধিক ছবি, ভিডিয়োতে।
আরও পড়ুন: Shehnaaz Gill, Guru Randhawa Video: গুরুর সঙ্গে নিভৃতে সময় কাটাচ্ছেন শেহনাজ, ভিডিয়ো দেখুন
View this post on Instagram
প্রসঙ্গত শেহনাজ গিল যদি অতীত ভুলে অর্থাৎ সিদ্ধার্থ শুক্লর স্মৃতি থেকে বেরিয়ে এসে নতুন করে সম্পর্ক জড়ান,তাহলে ভাল থাকবেন বলে শুভানুধ্যায়ীরা মন্তব্য করেন।
(The above story first appeared on LatestLY on Apr 13, 2023 04:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

