Shah Rukh Khan Video: শাহরুখের জন্মদিনে মন্নতের সামনে জনজোয়ার, ভক্তদের কাছে 'কৃতজ্ঞ' আপ্লুত কিং খান
শাহরুখ লেখেন, জন্মদিনে মন্নতের সামনে ভালবাসার সমুদ্র দেখেছেন। প্রত্যেকে যেভাবে তাঁকে ভালবেসেছেন, তাঁর জন্মদিনকে বিশেষ করে তুলেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ বলে জানান শাহরুখ। পাশাপাশি তাঁর অসংখ্য অনুরাগীকে ফের ভালবাসা জানান বলিউডের বাদশা খান।
মুম্বই, ৩ নভেম্বর: শাহরুখ খানের জন্মদিনে মন্নতের (Mannat) সামনে জনজোয়ার। বলিউডের কিং খানকে যে এখনও অগণিত মানুষ ভালবাসেন, তা কার্যত স্পষ্ট। সেই কারণে শাহরুখের (Shah Rukh Khan) ৫৭-র জন্মদিনে মন্নতের সামনে মানুষের ভিড় দেখে অবাক হয়ে যান অনেকেই। শাহরুখ নিজে সেই ভিডিয়ো শেয়ার করেন। যেখানে তিনি লেখেন, জন্মদিনে মন্নতের সামনে ভালবাসার সমুদ্র দেখেছেন। প্রত্যেকে যেভাবে তাঁকে ভালবেসেছেন, তাঁর জন্মদিনকে বিশেষ করে তুলেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ বলে জানান শাহরুখ। পাশাপাশি তাঁর অসংখ্য অনুরাগীকে ফের ভালবাসা জানান বলিউডের বাদশা খান। দেখুন শাহরুখের জন্মদিনে বাদশার শেয়ার করা ভিডিয়ো...
The sea of love as I see it. Thank u all for being there and making this day ever so special. Gratitude…and only Love to you all. pic.twitter.com/IHbt4oOfYc
— Shah Rukh Khan (@iamsrk) November 3, 2022
এদিকে ৫৭-র জন্মদিনে মুক্তি পায় পাঠান-এর টিজার। যা দেখে আপ্লুত অসংখ্য শাহরুখ অনুরাগী। পাঠানে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। জন্মদিনে শাহরুখের সিনেমার টিজার মুক্তি পেতেই, তা কার্যত ভাইরাল হয়ে যায়।
(The above story first appeared on LatestLY on Nov 03, 2022 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

