Shah Rukh Khan: শাহরুখের নতুন ছবি, আপ্লুত অনুরাগীরা

বেশ কিছুদিন লকডাউনের সময় কাটিয়ে এবার সাধারণ জনজীবনে ফিরতে হবে বলে মন্তব্য করেন কিং খান। শাহরুখের ওই নয়া লুক দেখে তাঁর অনুরাগীরা প্রংশংসায় ভরিয়ে দেন।

Shah Rukh Khan: শাহরুখের নতুন ছবি, আপ্লুত অনুরাগীরা
শাহরুখ খান, ফাইল ছবি

মুম্বই, ১১ জুন: এবার কাজে ফেরার সময় হয়েছে। একটু একটু করে এবার প্রত্যেককে সাধারণ জীবনে ফিরে আসতে হবে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করে এমনই মন্তব্য করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।

ওই ছবিতে কিং খানের (King Khan) নয়া লুক ধরা পড়েছে। বেশ কিছুদিন লকডাউনের সময় কাটিয়ে এবার সাধারণ জনজীবনে ফিরতে হবে বলে মন্তব্য করেন কিং খান। শাহরুখের ওই নয়া লুক দেখে তাঁর অনুরাগীরা প্রংশংসায় ভরিয়ে দেন।  ৫০ পার করেও শাহরুখ খান যে ভক্তদের হৃদয়ে স্বমহিমায় বিরাজ করেন, তা ফের স্পষ্ট।

 

জিরো (Zero) বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর আর কোনও ছবিতে দেখা যায়নি শাহরুখ খানকে। এসবের মাঝে জানা যায়, যশরাজের ব্যানারে শাহরুখকে দেখা যাবে পাঠান ছবিতে। যেখানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

(The above story first appeared on LatestLY on Jun 11, 2021 08:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).