Dhoom 4 Update: শাহরুখ, হৃত্বিক, রণবীর কাঁপাবে ধুম ৪? ছবি নিয়ে বড় আপডেট দিলেন চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ
শাহরুখ খান, হৃত্বিক রোশন এবং রণবীর কাপুর। ছবির পরিচালনার জন্যে প্রযোজনা সংস্থাকে পাঠান, ফাইটার পরিচালক সিদ্ধান্ত আনন্দের নাম পরামর্শ করেছেন স্বয়ং শাহরুখ খান।
মুম্বই, ২৫ অগাস্টঃ যশ রাজ ফিল্মস (Yash Raj Films) প্রযোজিত 'ধুম' (Dhoom) ফ্র্যাঞ্চাইজি দর্শক মহলে দারুণ ভালোবাসা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি 'ধুম ৪' (Dhoom 4) নিয়েও বেজায় উৎসুক দর্শকমহল। কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে, ধুম ৪-এ থাকছেন বলিউডের তিন তাবড় অভিনেতা। শাহরুখ খান (Shah Rukh Khan), হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং রণবীর কাপুর (Ranbir Kapoor)। এমনকি এও জানা যাচ্ছে, ছবির পরিচালনার জন্যে প্রযোজনা সংস্থাকে পাঠান, ফাইটার পরিচালক সিদ্ধান্ত আনন্দের (Siddharth Anand) নাম পরামর্শ করেছেন স্বয়ং শাহরুখ খান (SRK)।
তবে ধুম ৪ নিয়ে সমাজমাধ্যমে ছড়ানো এই সমস্ত খবর আদেও কি সত্যি? তা জানালেন চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ। বললেন, দর্শকরা ধুম ৪-এর (Dhoom 4) জন্যে অপেক্ষা করছেন ঠিকই কিন্তু এই প্রোজেক্ট নিয়ে নতুন করে কোন কথাবার্তা এখনও এগোয়নি। কোন কিছু নিশ্চিত হলে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের (YRF) তরফে আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করেই তা জানানো হবে। তাই যতদিন না তা হচ্ছে ছবি নিয়ে দর্শকদের কোনরকম গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
ধুম ৪-নিয়ে গুজবে কান নয়...
SRK? HRITHIK? RANBIR? WHAT'S THE TRUTH ABOUT 'DHOOM 4'? Social media is ablaze with the speculation about the much-anticipated #Dhoom4, with rumours swirling around the film's star cast and director.
Several social media handles have been tossing names, with some suggesting #SRK… pic.twitter.com/5lsHMLELsf
— taran adarsh (@taran_adarsh) August 25, 2024
২০০৪ সালে সঞ্জয় গাধভির পরিচালনা এবং যশ রাজের প্রযোজনায় মুক্তি পেয়েছিল ধুম। তাতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, এশা দেওল, রিনি সেনরা। ছবি দুর্দান্ত সাফল্যের পর এগিয়েছে ধুম ফ্র্যাঞ্চাইজি।
(The above story first appeared on LatestLY on Aug 25, 2024 03:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

