Shah Rukh Khan: ইটালিতে আম্বানিদের ক্রুজ পার্টিতে শাহরুখ খানের নয়া লুকে তাজ্জব নেটবাসি, 'সস্তার' জনি ডেপ বলে কটাক্ষ
নতুন লুকে অভিনেতাকে একেবারেই চেনা দায়। উসকোখুসকো ঝাঁকড়া বড় বড় চুল। চোখে চশমা, পরনে আসমানি রঙের স্যুট। গলায় সাদা স্কার্ফ ঝোলানো। 'সস্তার' জনি ডেপ বলে কটাক্ষ নেটবাসীর।
ইটালিতে (Italy) অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহ (Anant Ambani and Radhika Merchant Pre-Wedding) অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে বৃহস্পতিবারই উড়ে গিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বিলাসবহুল ক্রুজে তিনদিন ব্যাপী চলেছে সেই অনুষ্ঠান। বলিউডের একাধিক তারকা যোগ দিয়েছেন সেখানে। ইটালিতে অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানের ক্রুজ পার্টি থেকে কিং খানের (SRK) একটি ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন লুকে অভিনেতাকে একেবারেই চেনা দায়। উসকোখুসকো ঝাঁকড়া বড় বড় চুল। চোখে চশমা, পরনে আসমানি রঙের স্যুট। গলায় সাদা স্কার্ফ ঝোলানো।
শাহরুখ খানের এই নতুন লুকের সঙ্গে হলিউড অভিনেতা তথা সঙ্গীতশিল্পী জনি ডেপের (Johnny Depp) মিল খুঁজে পাচ্ছে নেটাগরিক। কেউ কেউ আবার 'সস্তার জনি ডেপ' বলেও কটাক্ষ করেছেন। ভাইরাল ওই ভিডিয়োতে আরও দেখা গিয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor), গৌরী খান (Gauri Khan) এবং শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও (AbRam Khan)।
আরও পড়ুনঃ মুম্বইতে ১২ জুলাই অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে, দেখুন ‘মঙ্গল অনুষ্ঠানের’ কার্ড
আম্বানিদের ক্রুজ পার্টিতে শাহরুখ...
LATEST : King Khan, AbRam and Gauri Khan with Ranbir Kapoor at the pre-wedding celebration of Anant Ambani and Radhika Merchant in Portofino, Italy ❤️🔥 #ShahRukhKhan #RanbirKapoor pic.twitter.com/aJddoaGZmy
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) June 2, 2024
আইপিএল-এর ফাইলানের (IPL Final 2024) আগে অসুস্থ হয়ে পড়ায় ইটালিতে গিয়ে আম্বানিদের অনুষ্ঠানে শাহরুখের (Shah Rukh Khan) যোগ দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল ভক্তমনে। তবে অসুস্থতায় কাবু না হয়ে আইপিএল ফাইনালে নিজের দল কেকেআর-কে (KKR) সমর্থন করতে তিনি পৌঁছে গিয়েছিলেন চেন্নাইয়ের চিপকে।হায়দরাবাদকে ধরাশায়ী করে নাইটদের হাতে ট্রফি উঠেই উচ্ছ্বাসের শেষ ছিল না কিং খানের। অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি যেমন আইপিএল ফাইনালের ময়দানে পৌঁছে গিয়েছিলেন, তেমনই উড়ে গিয়েছিলেন ইটালি, আম্বানিদের অনুষ্ঠানে। তবে কিং খানের চেহারা নিয়ে বেজায় চিন্তায় অনুরাগীরা। নতুন প্রোজেক্টের জন্যে এমন লুক করেছেন অভিনেতা নাকি তিনি সত্যি এখনও অসুস্থ! তা নিয়ে দুশ্চিন্তায় তাঁর তামাম ভক্তকুল।
ফাইনালের আগে প্রথম প্লে অফের ম্যাচ দেখতে গিয়ে গুজরাটের (Gujarat) প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কিং খান (SRK)। তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল।
(The above story first appeared on LatestLY on Jun 03, 2024 11:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

