Shabana Azmi: 'দয়া করে জাভেদ সাহেবের কাছ থেকে দূরে থাকুন', শাবানা আজমিকে অনুরোধ বনি কাপুরের

শাবানা আজমির অসুস্থতার খবর পেয়ে চিন্তায় পড়ে যান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক বনি কাপুর। শাবানা আজমি যাতে সুরকার জাভেদ আখতারের কাছ থেকে এই সময় দূরত্ব বজায় রাখেন, সেই প্রার্থবনা করেন বনি কাপুর।

Shabana Azmi: 'দয়া করে জাভেদ সাহেবের কাছ থেকে দূরে থাকুন', শাবানা আজমিকে অনুরোধ বনি কাপুরের
Shabana, Javed, Boney (Photo Credit: Instagram)

মুম্বই, ১ ফেব্রুয়ারি: এবার করোনায় (COVID 19) আক্রান্ত শাবানা আজমি (Shabana Azmi )। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে অসুস্থতার খবর প্রকাশ করেন শাবানা। এমনকী, গত কয়েকদিন ধরে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেকে যাতে পরীক্ষা করিয়ে নেন, সেই আবেদন জানান শাবানা। বলিউডের (Bollywood) বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে, তাঁর আরোগ্য কামনা করেন দিব্যা দত্ত, মণীশ মালহোত্রারা। শাবানা আজমি যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করেন প্রত্যেকে।

 

 

View this post on Instagram

 

এদিকে শাবানা আজমির অসুস্থতার খবর পেয়ে চিন্তায় পড়ে যান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক বনি কাপুর (Boney Kapoor)। শাবানা আজমি যাতে সুরকার জাভেদ আখতারের কাছ থেকে এই সময় দূরত্ব বজায় রাখেন, সেই প্রার্থবনা করেন বনি কাপুর।

আরও পড়ুন: Urfi Javed Dances Viral Song 'Kacha Badaam': ভুবন বাদ্যকারের 'কাঁচা বাদামের' সুরে 'হট মুভস' বিগ বসের উরফি জাভেদের, দেখুন ভাইরাল ভিডিয়ো

সইফ আলি খানের (Saif Ali Khan) বোন সাবা আলি খানও শাবানা আজমির সুস্থতা কামনা করেন সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে।

(The above story first appeared on LatestLY on Feb 01, 2022 06:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).