Salman Khan Is Dating Pooja Hegde?: সলমনের নতুন প্রেমিকা পূজা? মুখ খুললেন অভিনেতার বন্ধু

সলমন খানের বন্ধু বলেন, পূজা হেগড়ে সলমনের মেয়ের বয়সী। এমন গুঞ্জনে কার্যত লজ্জা পান সলমন খান। কিছু কিছু মানুষ এই ধরনের আলটপকা খবর ছড়ান। তা বিশ্বাস করার কোনও জায়গা নেই।

Salman Khan Is Dating Pooja Hegde?: সলমনের নতুন প্রেমিকা পূজা? মুখ খুললেন অভিনেতার বন্ধু
Salman Khan, Pooja Hegde (Photo Credit: Instagram)

মুম্বই, ১৩ ডিসেম্বর: 'কিসি কা ভাই কিসি কি জান'-এ অভিনয় করতে গিয়ে সলমন খানের (Salman Khan)  সঙ্গে সম্পর্কে জড়ান পূজা হেগড়ে। শ্যুটিংয়ের সময় দুজন সম্পর্কে জড়ান। এমন গুঞ্জনে তোলপাড় শুরু হয়ে যায়  বলিউড (Bollywood) জুড়ে। যা নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন সলমন খানের বন্ধু। তিনি বলেন, পূজা হেগড়ে সলমনের মেয়ের বয়সী। এমন গুঞ্জনে কার্যত লজ্জা পান সলমন খান। কিছু কিছু মানুষ এই ধরনের আলটপকা খবর ছড়ান। তা বিশ্বাস করার কোনও জায়গা নেই। সলমন খানকে নিয়ে এই ধরনের মন্তব্য করার আগে কিছু তো ভাবুন বলে মন্তব্য করেন অভিনেতা বন্ধু। একসঙ্গে ছবি করলেই তাঁদে নিয়ে কিছু না কিছু মন্তব্য করতে হবে। এমন ভাবার কোনও কারণ নেই। তাই সলমন খানের সঙ্গে পূজা হেগড়ের (Pooja Hegde) নাম জড়িয়ে একাধিক গুঞ্জন ছড়ানো বন্ধ করুন বলে মন্তব্য করেন অভিনেতার বন্ধু।

আরও পড়ুন: Shehnaaz Gill Dance With Salman Khan: সলমনের সঙ্গে নাচ শেহনাজের, 'ভাইজানকে' চুম্বন অভিনেত্রীর, দেখুন

 

View this post on Instagram

 

প্রসঙ্গত রোমানিয়ান বান্ধবী ইউলিয়া ভন্তুরের সঙ্গে এক সময় সলমন খানের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। ওই সময় প্রায়শয়ই সলমন খানের সঙ্গে দেখা যেত ইউলিয়াকে। এমনকী সলমন খান এবং ইউলিয়া ভন্তুর বিয়ে করবেন বলেও শোনা যায়। যা শেষ পর্যন্ত বাস্তব রূপ পায়নি।

(The above story first appeared on LatestLY on Dec 13, 2022 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).