Salman Khan Hugs Abhishek Bachchan: পরিবারে ভাঙনের গুঞ্জনের মাঝে ঐশ্বর্যর প্রাক্তন সলমনকে আলিঙ্গন অভিষেকের, হতবাক ভক্তকুল

নব্বইয়ের দশকে সলমন এবং ঐশ্বর্য রাইয়ের প্রেম নিয়ে ওয়াকিবহল তাঁদের সকল অনুরাগীই। স্ত্রীয়ের প্রাক্তনের সঙ্গে অভিষেকের এই প্রথমবার আলিঙ্গন দেখে হতচকিয়ে গিয়েছে ভক্তকুল।

Salman Khan Hugs Abhishek Bachchan: পরিবারে ভাঙনের গুঞ্জনের মাঝে ঐশ্বর্যর প্রাক্তন সলমনকে আলিঙ্গন অভিষেকের, হতবাক ভক্তকুল
Salman Khan Hugs Abhishek Bachchan (Photo Credits: Instagram)

মুম্বই, ২২ ডিসেম্বরঃ গতকাল ছিল বলি চলচ্চিত্র প্রযোজক আনন্দ পণ্ডিতের জন্মদিন। প্রযোজকের ৬০'তম জন্মদিন ( Anand Pandit's 60th Birthday Party) উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে আয়োজিত হয়েছিল গ্র্যান্ড বার্থডে পার্টি। প্রযোজকের তারকা খচিত জন্মদিন পার্টির অতিথি তালিকায় ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), অভিষেক বচ্চন (Abhishek Bachchan) থেকে শুরু করে সলমন খান (Salman Khan), সনু নিগম (Sonu Nigam), হৃত্বিক রোশন (Hrithik Roshan)। নজর কেড়েছেন শাহরুখ খানও (Shah Rukh Khan)। প্রযোজকের জন্মদিনের অনুষ্ঠানেই সলমন খান এবং অভিষেক বচ্চনকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে (Salman Khan Hugs Abhishek Bachchan)।

নব্বইয়ের দশকে সলমন এবং ঐশ্বর্য রাইয়ের (Salman Khan and Aishwarya Rai) প্রেম নিয়ে ওয়াকিবহল তাঁদের সকল অনুরাগীই। স্ত্রীয়ের প্রাক্তনের সঙ্গে অভিষেকের এই প্রথমবার আলিঙ্গন দেখে হতচকিয়ে গিয়েছে ভক্তকুল। একদিকে বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন অন্যদিকে পার্টিতে অভিষেক এবং সলমনের আলিঙ্গন। ঐশ্বর্য আর অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন কি তাহলে নিশ্চিত!

দেখুন... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

বলি চলচ্চিত্র প্রযোজক আনন্দ পন্ডিতের ৬০'তম জন্মদিন পার্টিতে আরও উপস্থিত ছিলেন সানি লিওন, স্বামী ড্যানিয়েল ওয়েবার, টাইগার শ্রফ, কার্তিক আরিয়ান, সস্ত্রীক হিমেশ রেশমিয়া, কাজল সহ আরও একঝাঁক বলি সেলেবরা।

প্রযোজকের জন্মদিনে... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

প্রযোজক আনন্দ পণ্ডিতের জন্মদিনে শাহরুখ খান... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

(The above story first appeared on LatestLY on Dec 22, 2023 11:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).