Salman Khan: ক্যাটরিনার বিয়ে নিয়ে শেষে মুখ খুললেন সলমন খান, জল্পনা
ক্যাটরিনা কাইফ যখন ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন, সেই সময় বলিউড ভাইজানকে কেন আমন্ত্রণ জানানো হল না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে সলমন খানের ভগ্নীপোত আয়ূষ শর্মা জানান, ক্যাটরিনা তাঁদের ভাল বন্ধু। বিয়ের মতো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি, এটা কোনও বিষয় নয়।
মুম্বই, ৩১ জানুয়ারি: শেষ পর্যন্ত ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) বিয়ের শুভেচ্ছা জানালেন সলমন খান। বিগ বস ১৫-র গ্র্যান্ড ফিনালের মঞ্চ থেকেই ক্যাটরিনাকে শুভেচ্ছা জানান সলমন খান। বলেন 'শাদি মুবারক হো'। সলমনের মুখ থেকে ক্যাটরিনার জন্যশুভেচ্ছা বার্তা শুনে, তা নিয়ে বি টাউনে শোরগোল শুরু হয়ে যায়।
ক্যাটরিনা কাইফ যখন ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন, সেই সময় বলিউড ভাইজানকে কেন আমন্ত্রণ জানানো হল না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে সলমন খানের (Salman Khan) ভগ্নীপোত আয়ূষ শর্মা জানান, ক্যাটরিনা তাঁদের ভাল বন্ধু। বিয়ের মতো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি, এটা কোনও বিষয় নয়। ক্যাটরিনা তাঁদের বন্ধু ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে জানান আয়ূষ শর্মা। অন্যদিকে সলমনকে বিয়েতে আমন্ত্রণ না জানালেও, প্রাক্তন প্রেমিকার জন্য বহুমূল্যের গাড়ি উপহার পাঠান সলমন খান।
বিয়েতে আমন্ত্রণ না জানালেও, ক্যাটরিনা সলমনের সঙ্গে টাইগার থ্রির শ্যুটিং করছেন। টাইগার থ্রির জন্যই কি সম্প্রতি ক্যাট লন্ডনে উড়ে যান, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jan 31, 2022 08:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

