Salman Khan Death Threat: সলমন খানকে ইমেলে হত্যা হুমকি, যোধপুর থেকে গ্রেফতার এক অভিযুক্ত
তদন্তে জানা যায় অভিযুক্তরা যোধপুরের বাসিন্দা। এরপর মুম্বই পুলিশ এবং যোধপুর পুলিশ মিলে যৌথ উদ্যোগে তদন্ত চালায়। শনিবার যোধপুরের লুনি থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে যোধপুর পুলিশ।
- Read in
- বাংলা
মুম্বই, ২৬ মার্চঃ ইমেল মারফত সলমন খানকে (Salman Khan Death Threat) দেওয়া হয়েছিল খুনের হুমকি। তার পর থেকেই অভিনেতার (Salman Khan) নিরাপত্তা ঘিরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল মুম্বই পুলিশ (Mumbai Police)। খুনের হুমকি ইমেল আসার পর থেকেই জোরকদমে তদন্ত শুরু করে দেয় পুলিশ। তদন্তে জানা যায় অভিযুক্তরা যোধপুরের বাসিন্দা। এরপর মুম্বই পুলিশ এবং যোধপুর পুলিশ মিলে যৌথ উদ্যোগে তদন্ত চালায়। শনিবার যোধপুরের লুনি থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে যোধপুর পুলিশ। রবিবার অভিযুক্ত ধকড় রামকে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এও জানা গিয়েছে, প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার হত্যা হুমকি থেকেই এই অভিযুক্তের খোঁজ চলছিল।
সলমন খানকে হত্যা হুমকি দেওয়া এক অভিযুক্ত গ্রেফতার...
Jodhpur,RJ | In the case registered in Bandra police station of threats to kill Salman Khan via email, the Mumbai police team & Luni police team in joint action arrested Dhakad Ram, a resident of Luni in Jodhpur district: Ishwar Chand Pareek, Police Station Officer, Luni, Jodhpur pic.twitter.com/YJ1FU3ZKTQ
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 26, 2023 06:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

