Saif's son Ibrahim Ali Khan: সারার পর আসছেন সইফ-পুত্র ইব্রাহিম, বড় ধামাকার অপেক্ষায় বলিউড
সম্প্রতি শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহিম খানকে দেখা যায়। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়। যদিও বিষয়টি নিয়ে ইব্রাহিম খান কিংবা পলক তিওয়ারি কেউ কোনও মন্তব্য করেননি।
মুম্বই, ৩০ মে: সইফ-পুত্র (Saif Ali Khan) ইব্রাহিমের অভিষেক হচ্ছে বি টাউনে। করণ জোহরের হাত ধরেই ইব্রাহিম খান বলিউডে (Bollywood) পা রাখবেন বলে শোনা যাচ্ছে। দক্ষিণী ছবি 'হৃদয়ম'-এর হিন্দি রিমেক করছেন করণ জোহর (Karan Johar)। আর সেখানেই ইব্রাহিম খানকে (Ibrahim Khan) দেখা যাবে প্রধান চরিত্রে। এমনই খবর প্রকাশ্যে আসছে। বর্তমানে করণ জোহরের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন ইব্রাহিম খান। করণের 'রকি অউর রানি কী প্রেম কাহানি'-তে ইব্রাহিম রয়েছেন করণের সহকারী পরিচালক হিসেবে। প্রসঙ্গত 'রকি অউর রানি কী প্রেম কাহানিতে' আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর সিং (Ranveer Singh) স্ক্রিন শেয়ার করছেন। এই ছবির কাজ শেষ হলেই কি ইব্রাহিম বড় পর্দায় হাজির হবেন করণের হাত ধরে! আপাতত সেই জল্পনাই চলছে বলিউড জুড়ে।
আরও পড়ুন: Prosenjit Chatterjee: 'কন্যা' দিতিপ্রিয়াকে নিয়ে ফুচকা খাচ্ছেন প্রসেনজিৎ, দেখুন ভিডিয়ো
সম্প্রতি শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহিম খানকে দেখা যায়। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়। যদিও বিষয়টি নিয়ে ইব্রাহিম খান কিংবা পলক তিওয়ারি কেউ কোনও মন্তব্য করেননি।
তবে দুজনের সম্পর্কের গুঞ্জন অব্যাহত বলিউড জুড়ে।
(The above story first appeared on LatestLY on May 30, 2022 04:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

