Saif Ali Khan: গাড়ি ছেড়ে হঠাৎ বাইকে সওয়ার সইফ, বাড়িতে দুষ্কৃতী হামলার পরেও নিরাপত্তা নিয়ে কেন ঢিলেমি? প্রশ্ন নেটবাসীর

গাড়ি ছেড়ে হঠাৎ বাইক কেন? ট্রাফিক এড়িয়ে সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছনোর জন্যে বাইকে চেপেই এলেন অভিনেতা। তাঁর পরনে ছিল সাদা পাজামা পাঞ্জাবি।

Saif Ali Khan: গাড়ি ছেড়ে হঠাৎ বাইকে সওয়ার সইফ, বাড়িতে দুষ্কৃতী হামলার পরেও নিরাপত্তা নিয়ে কেন ঢিলেমি? প্রশ্ন নেটবাসীর
Saif Ali Khan Bike Ride (Photo Credits: Instagram)

বাড়ির অন্দরে ঢুকে দুষ্কৃতী হামলা চালিয়েছিল অভিনেতা সইফ আলি খানের উপর। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থেকে অস্ত্রোপচার এবং চিকিৎসা চলেছিল নবাবের। বাড়ির ভিতরে দুষ্কৃতী হামলার ঘটনা পটৌদি পরিবারের উপর আতঙ্কের সৃষ্টি করেছে। নিরাপত্তারক্ষী ছাড়াই সর্বক্ষণ এদিক ওদিক যাওয়া সইফ-করিনা এখন দেহরক্ষী ছাড়া বাড়ির বাইরে পা রাখেন না। দুই ছেলে তৈমুর (Taimur) এবং জেহ-র (Jeh) ছবি তোলার ক্ষেত্রে পাপারাৎজির উপর কড়া নিষেধাজ্ঞা চাপিয়েছেন তারকা দম্পতি। এদিকে সোমবার সইফকে দেখা গেল বাইকে চেপে গন্তব্যে পৌঁছতে।

গাড়ি ছেড়ে হঠাৎ বাইক কেন? ট্রাফিক এড়িয়ে সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছনোর জন্যে বাইকে চেপেই এলেন অভিনেতা। তাঁর পরনে ছিল সাদা পাজামা পাঞ্জাবি। মুখে সাদা মাস্ক। চলে সানগ্লাস। বাইকের আরোহীর আসন থেকে  নেমে সোজা গটগট করে এগিয়ে গেলেন। সইফকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজি।

গাড়ি ছেড়ে বাইক চেপে সইফঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

অভিনেতার নিরাপত্তার জন্যে পিছনেই আর একটি বাইকে চেপে আসতে দেখা হয়েছে এক দেহরক্ষীকে। তবে সইফের বাড়ির অন্দরে যেভাবে দুষ্কৃতীর হানা দিয়েছিল এবং তাঁর উপর হামলা চালিয়েছিল সেই ঘটনার পরেও নিরাপত্তা নিয়ে এমন ঢিলেমি কেন! প্রশ্ন নেটবাসীর।

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).