Ranbir Kapoor on Electric Cycle: বিলাসবহুল গাড়ি ছেড়ে সাইকেলে চাপলেন রণবীর, জানেন কী সেই সাইকেলের দাম কত?
মুম্বই, ২৮ নভেম্বরঃ তারকাদের সাধারণত বিলাসবহুল গাড়িতেই ঘুরতে দেখা যায়। কিন্তু সোমবার এক ভিন্ন মেজাজে দেখা গেল রণবীর কাপুরকে (Ranbir Kapoor)। আরামদায়ক গাড়ি ছেড়ে ইলেকট্রিক সাইকেলের সাওয়ারি নিচ্ছেন তিনি। মুম্বইয়ের (Mumbai) রাস্তায় ইলেকট্রিক সাইকেলে রণবীরকে (Ranbir Kapoor on Electric Cycle) ক্যামেরাবন্দী করলেন পাপারাৎজি (Paparazzi)। প্রযোজকের জন্মদিনে কার্তিকের দেদার নাচ, রইল সেই ভিডিয়ো
সদ্য বাবা মা হয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। ৬ নভেম্বর আলিয়া জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তানের। মেয়ের নাম রেখেছেন রাহা (Raha)। মেয়ের জন্মের বহু আগে থেকেই সেজে উঠছে কৃষ্ণরাজ বাংলো। রণবীর আলিয়ার বিয়ের আগে থেকেই শুরু হয়েছিল বাংলো মেরামতের কাজ। তবে সেই কাজ এবার আরও গতি নিয়েছে। মেয়েকে নিয়ে এই বাড়িতেই উঠবেন তারকা দম্পতি। মেয়ের মনের মতো করেই সেজে উঠছে কৃষ্ণরাজ বাংলো (Krishna Raj Bungalow)। সূত্রের খবর, এই বহুতল বাংলোর একটা তলায় থাকবেন রণবীরের মা নীতু কাপুর (Neetu Kapoor)। একটা তলায় থাকবেন রণবীর এবং আলিয়া। এবং একটা তলা সেজে উঠছে মেয়ে রাহার জন্যে।
দেখুনঃ
View this post on Instagram
বাংলোর কাজ কতদূর কী এগোল সেই তদারকিই এদিন করতে এসেছিলেন রণবীর। সর্বক্ষনের সঙ্গী গাড়িকে বাতিল করে হাওয়া বদলের জন্যে এদিন ইলেকট্রিক সাইকেল নিয়ে বেরিয়েছেন নতুন বাবা রণবীর কাপুর (Ranbir Kapoor on Electric Cycle)। অভিনেতার এই ইলেকট্রিক সাইকেলটির দাম প্রায় দেড় লক্ষ টাকা।
(The above story first appeared on LatestLY on Nov 28, 2022 06:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

