Ranbir Kapoor - Alia Bhatt: 'ব্রক্ষ্মাস্ত্র' বয়কটের ডাক, হিন্দু ধর্মকে 'অপমানের' অভিযোগে ক্ষোভের মুখে রণবীর, আলিয়ার ছবি

আলিয়া সম্প্রতি ব্রক্ষ্মাস্ত্রের প্রমোশনে বলেন, পছন্দ না হলে তাঁর ছবি দেখবেন না। এতে তাঁর কিছু করার নেই। আলিয়া ভাটের ওই মন্তব্যের পর সমালোচনার মুখে পড়েন নায়িকা।

Ranbir Kapoor - Alia Bhatt: 'ব্রক্ষ্মাস্ত্র' বয়কটের ডাক, হিন্দু ধর্মকে 'অপমানের' অভিযোগে ক্ষোভের মুখে রণবীর, আলিয়ার ছবি
Ranbir Kapoor, Alia Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ অগাস্ট: ফের বয়কট ট্রেন্ডের মুখে 'ব্রক্ষ্মাস্ত্র' (Brahmastra) । রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাটের (Alia Bhatt) পরবর্তী ছবি এবার নেটিজেনদের তোপের মুখে। রণবীর কাপুর কখও পি কে আবার কখনও রকস্টার কিংবা সাওয়ারিয়া, একের পর এক ছবিতে হিন্দু ধর্মকে অপমান করেছেন বলে অভিযোগ নেট জনতার একাংশের। হিন্দু ধর্মকে রণবীর অপমান করছেন বলে যখন কেউ কেউ মন্তব্য করেন, সেই সঙ্গে ঘৃতাহুতি দেয় আলিয়া ভাটের বক্তব্য।

আলিয়া সম্প্রতি ব্রক্ষ্মাস্ত্রের প্রমোশনে বলেন, পছন্দ না হলে তাঁর ছবি দেখবেন না। এতে তাঁর কিছু করার নেই। আলিয়া ভাটের ওই মন্তব্যের পর সমালোচনার মুখে পড়েন নায়িকা। করিনা কাপুর খানের মত আলিয়া ভাটও ঔদ্ধত্য দেখাচ্ছেন বলে নেট জনতার একাংশ কড়া আক্রমণ করেন।

শুধু তাই নয়, আলিয়া ভাটের ওই মন্তব্যের পর থেকেই ব্রক্ষ্মাস্ত্রের নামের পাশে হ্যাশট্যাগ যোগ করে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই সিনেমা বয়কটের ডাক দেওয়া হয়।

(The above story first appeared on LatestLY on Aug 30, 2022 08:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).