Raj Kundra: 'মাস্কম্যান' রাজ কুন্দ্রা, ফের জোরদার কটাক্ষের মুখ শিল্পার স্বামী

কেউ বলেন, এমন কাজ করেছেন যে মুখ দেখানোর মতো পরিস্থিতিতে নেই রাজ। কেউ আবার রাজ কুন্দ্রাকে বেচারা বলেও কটাক্ষ করেন। সবকিছু মিলিয়ে গোটা শরীর ঢেকে ক্যামেরার সামনে হাজির হতেই শিল্পা শেট্টির স্বামীকে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়।

Raj Kundra: 'মাস্কম্যান' রাজ কুন্দ্রা, ফের জোরদার কটাক্ষের মুখ শিল্পার স্বামী
Shilpa Shetty, Raj Kundra (Photo Credit: Instagram)

মুম্বই, ১৫ মার্চ: কিম কারদাশিয়ান (Kim Kardashian), কেনিয়ে ওয়েস্টকে (Kanye West) অনুকরণ। হলিউডি কায়দা অবলম্বন করে রাজ কুন্দ্রা (Raj Kundra) যখন পুরো মুখ ঢেকে ক্যামেরার সামনে হাজির হন, তা দেখে অবাক হয়ে যান নেটিজেনরা (Netizen)। এরপরই রাজ কুন্দ্রাকে একের পর এক কটাক্ষ এবং বিরুপ মন্তব্যের শিকার হতে হয়। শিল্পা শেট্টির স্বামী কেন পুরো মুখ ঢাকছেন, তা নিয়ে জোরাল কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। এমনকী, রাজ যা করেছেন, তাতে তিনি মুখ দেখানোর মতো আর নেই। মুখ দেখানোয় লজ্জা লাগতেই রাজ মাস্কে নিজেকে আবৃত করে ক্যামেরার সামনে হাজির হয়েছেন বলেও কটাক্ষ করেন অনেকে।

কেউ আবার বলেন, এমন কাজ করেছেন যে মুখ দেখানোর মতো পরিস্থিতিতে নেই রাজ। কেউ আবার রাজ কুন্দ্রাকে বেচারা বলেও কটাক্ষ করেন। সবকিছু মিলিয়ে গোটা শরীর ঢেকে ক্যামেরার সামনে হাজির হতেই শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামীকে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়।

আরও পড়ুন: Ira Khan With Aamir Khan: সঙ্গে ছোট্ট ইরা, বাবার সঙ্গে ছবি শেয়ার করলেন আমির-কন্যা

 

View this post on Instagram

 

সম্প্রতি পর্নোগ্রাফি (Pornography) মামলায় জামিন পেয়ে জেল থেকে মুক্ত হন রাজ কুন্দ্রা। পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার জামিনের পর তিনি ক্যামেরার সামনে আসেননি। এমনকী, শিল্পা শেট্টির সঙ্গে বাইরে বেরিয়েও রাজকে কখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি।

(The above story first appeared on LatestLY on Mar 15, 2022 12:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).