Priyanka Chopra: মেহেন্দিতে হাত রাঙিয়ে মার্কিন মুলুকে করওয়া চউথ পালন প্রিয়াঙ্কা চোপড়ার, দেখুন

করওয়া চউথ উপলক্ষ্যে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি শিল্পা শেট্টি, রবিনা ট্যান্ডনরাও করওয়া চউথ পালন করেন একেবারে নিয়মবিধি মেনে। সবকিছু মিলিয়ে করওয়া চউথ উপলক্ষ্যে জমজমাট সেলিব্রেশনে মেতে ওঠেন বলিউড তারকারা।

Priyanka Chopra: মেহেন্দিতে হাত রাঙিয়ে মার্কিন মুলুকে করওয়া চউথ পালন প্রিয়াঙ্কা চোপড়ার, দেখুন
Priyanka Chopra (Photo Credit: Instagram)

মার্কিন মুলুকে বসে করওয়া চউথ পালন করলেন প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন মুলুকে যখন প্রিয়াঙ্কা চোপড়া করওয়া চউথ পালন করেন, সেই সময় নায়িকা নিজের হাতে লেখেন, এনজে অর্থাৎ নিক জোনাস। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে নিকের নামে করওয়া চউথের মেহেন্দির ঝলক শেয়ার করেন বলিউড অভিনেত্রী। প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যে স্টোরি শেয়ার করেন, সেখানে নায়িকাকে লাল শাড়ি পরতে দেখা যায়। সেই সঙ্গে মঙ্গলসূত্র এবং লাল রঙের চুড়িতে সাজেন বলিউড অভিনেত্রী।

প্রসঙ্গত করওয়া চউথ উপলক্ষ্যে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি শিল্পা শেট্টি, রবিনা ট্যান্ডনরাও করওয়া চউথ পালন করেন একেবারে নিয়মবিধি মেনে। সবকিছু মিলিয়ে করওয়া চউথ উপলক্ষ্যে জমজমাট সেলিব্রেশনে মেতে ওঠেন বলিউড তারকারা।

এদিকে বাঙালি কন্যা মৌনী রায়ও প্রথমবার করওয়া চউথ পালন করেন। সোনালী রঙের শাড়িতে সেজে করওয়া চউথ পালন করেন মৌনী।

(The above story first appeared on LatestLY on Oct 14, 2022 02:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).