Holi 2023: বিদেশেও রং খেলার ধুম, নিক-প্রিয়াঙ্কার হোলি উৎসবে প্রীতি জিন্টা
লস অ্যাঞ্জেলসের বাড়িতে হোলি (Holi 2023) উৎসবের আয়োজন করেছিলেন নিক এবং প্রিয়াঙ্কা। বন্ধু বান্ধবদের সঙ্গে হৈহৈ করে পালন করলেন হোলি। রং মেখে ভূত সকলেই।
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও রং খেলার ধূম। নানা রঙে রঙিন হয়ে উঠেছেন নিক (Nick Jonas), প্রিয়াঙ্কা (Priyanka Chopra), প্রীতি জিন্টারা (Preity Zinta)। লস অ্যাঞ্জেলসের বাড়িতে হোলি (Holi 2023) উৎসবের আয়োজন করেছিলেন নিক এবং প্রিয়াঙ্কা। বন্ধু বান্ধবদের সঙ্গে হৈহৈ করে পালন করলেন হোলি। রং মেখে ভূত সকলেই।
নিক-প্রিয়াঙ্কার হোলি উৎসবে প্রীতি জিন্টা...
View this post on Instagram
লস অ্যাঞ্জেলসে নিক প্রিয়াঙ্কার হোলি (Holi 2023) পার্টিতে আমন্ত্রিত ছিলেন আরও এক বলিউড তারকা। প্রীতি জিন্টা (Preity Zinta)। স্বামী জেন গুডএনাফ এবং দুই সন্তানকে নিয়ে নিক প্রিয়াঙ্কার (Nick and Priyanka) হোলি পার্টিতে পৌঁছে গিয়েছিলেন প্রীতি জিন্টা। লস অ্যাঞ্জেলসে তাঁদের রং খেলার ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘কাল হো না হো’ (Kal Ho Naa Ho) অভিনেত্রী। সেই সঙ্গে এত সুন্দর একটা হোলি উৎসবের আয়োজনের জন্যে নিক প্রিয়াঙ্কাকে ধন্যবাদও জানালেন প্রীতি।
লস অ্যাঞ্জেলসে নিক-প্রিয়াঙ্কার হোলি...

লস অ্যাঞ্জেলসের বাড়িতে হোলি (Holi 2023) পার্টি আয়োজনের ছবি শেয়ার না করলেও ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামী নিকের (Nick Jonas) সঙ্গে একটি ক্যান্ডিড ছবি শেয়ার করেছেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
(The above story first appeared on LatestLY on Mar 09, 2023 06:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

