Shah Rukh Khan In Pathaan: 'শার্টলেস' অবতারে শাহরুখ খান, ভাইরাল কিং খানের 'পাঠানের' নয়া লুক

মাদক কাণ্ডে আরিয়ান খানের গ্রেফতারির পর পাঠানের শ্য়ুটিং পুরোপুরি বন্ধ করে দেন শাহরুখ খান। তবে আরিয়ান খান মাদক কাণ্ডে জামিন পাওয়ার পর ফের শ্যুট শুরু করেন শাহরুখ। তবে দেশে নয়, স্পেনে চলছে পাঠানের শ্যুটিং।

Shah Rukh Khan In Pathaan: 'শার্টলেস' অবতারে শাহরুখ খান, ভাইরাল কিং খানের 'পাঠানের' নয়া লুক
Shah Rukh Khan (Photo Credit: Twitter)

মুম্বই, ১৬ মার্চ:  এবার শার্টলেস অবতারে ধরা দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখের পাঠানের লুক। যেখানে এক্কেবারে শার্টলেস অবতারে দেখা যায় বলিউডডের কিং খানকে। বর্তমানে স্পেনে হচ্ছে পাঠানের (Pathaan) শ্যুটিং। স্পেন থেকেই ধরা পড়ে শথাহরুখ খানের নয়া অবতার। যা দেখে উচ্ছ্বসিত তাঁর অগণিত অনুরাগী। দেখুন...

 

শাহরুখের পাঠানের লুক প্রকাশ্যে আসতেই, তার একাধিক ফ্যান পেজের তরফে তা শেয়ার করা হয়।

 

প্রসঙ্গত মাদক কাণ্ডে আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতারির পর পাঠানের শ্য়ুটিং পুরোপুরি বন্ধ করে দেন শাহরুখ খান। তবে আরিয়ান খান মাদক কাণ্ডে জামিন পাওয়ার পর ফের শ্যুট শুরু করেন শাহরুখ। তবে দেশে নয়, স্পেনে চলছে পাঠানের শ্যুটিং। যশরাজ ফিল্মসের এই ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম।

আরও পড়ুন:  Russia-Ukraine War: কিভ থেকে ভেসে আসছে একের পর এক বিস্ফোরণের শব্দ, জাপোরিঝিয়া স্টেশনে বোমাবর্ষণ রাশিয়ার

(The above story first appeared on LatestLY on Mar 16, 2022 11:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).