Boycott Pathaan Trends: পাঠান নিয়ে প্রবল বিক্ষোভ, ইন্দোরে পুড়ছে শাহরুখ, দীপিকার কুশপুতুল
ভীর শিবাজি গ্রুপের দাবি, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের পাঠান নিষিদ্ধ করতে হবে। ছবিতে যেভাবে দীপিকা পাড়ুকোনকে গেরুয়া রংয়ের বিকিনি পরানো হয়েছে, তা হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ করা হয়।
ইন্দোর, ১৫ ডিসেম্বর: শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোনর (Deepika Padukone) পাঠান (Pathaan) নিয়ে উত্তেজনা বাড়তে শুরু করেছে। শাহরুখ-দীপিকার পাঠানের বেশরম গান সংস্কৃতিকে কলুষিত করছে বলে অভিযোগ করেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। বেশরম রং (Besharam Rang) নিয়ে বুধবার থেকে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া, সেই সময় এবার শাহরুখ, দীপিকার কুশপুতুল পোড়াতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের কুশপুতুল পোড়ানো হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোরে। ভীর শিবাজি গ্রুপ নামে এক সংগঠনের তরফে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের কুশপুতুল পোড়ানো হয়। যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়াতে শুরু করেছে।
ভীর শিবাজি গ্রুপের দাবি, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের পাঠান নিষিদ্ধ করতে হবে। ছবিতে যেভাবে দীপিকা পাড়ুকোনকে গেরুয়া রংয়ের বিকিনি পরানো হয়েছে, তা হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ করা হয়।
প্রসঙ্গত জানুয়ারি মাসে মুক্তি পাবে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান।
(The above story first appeared on LatestLY on Dec 15, 2022 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

