Pakistani Actor On Priyanka Chopra Video: প্রিয়াঙ্কার বিরুদ্ধে চরম 'নারী বিদ্বেষী' মন্তব্য পাক অভিনেতার, আমিশার দিকে নোংরা ইঙ্গিত

প্রিয়াঙ্কার পাশাপাশি তিনি গদর অভিনেত্রী আমিশা প্যাটেলকেও দেখেছেন বলে জানান। আমিশা অত্যন্ত সুন্দরী বলে কার্যত 'নোংরা ইঙ্গিত' করেন ওই পাক অভিনেতা। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

Pakistani Actor On Priyanka Chopra Video: প্রিয়াঙ্কার বিরুদ্ধে চরম 'নারী বিদ্বেষী' মন্তব্য পাক অভিনেতার, আমিশার দিকে নোংরা ইঙ্গিত
Priyanka Chopra, Ameesha Patel (Photo Credit: Instagram)

দিল্লি, ২৫ অগাস্ট: ভারতীয় অভিনেত্রীর বিরুদ্ধে চূড়ান্ত নারী বিদ্বেষী মন্তব্য করলেন পাকিস্তানি অভিনেতা এবং ইউটিউবার। পকিস্তানি অভিনেতা একটি পডকাস্টে হাজির হয়ে বলেন, তাঁদের দেশে ভয়ানক দেখতেকোনও অভিনেতা বা অভিনেত্রী নেই। কিন্তু ভারতীয় অভিনেত্রীদের মধ্যে এমন একজনকে তিনি দেখেছেন বলে দাবি করেন। এরপরই প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে তিনি চিনতে পারেননি। প্রিয়াঙ্কা চোপড়াকে 'ভয়ানক' দেখতে বলে মন্তব্য করেন ওই পাক অভিনেতা। এমনকী নিজের বাড়ির পরিচারকের সঙ্গে প্রিয়াঙ্কার শারীরিক সৌন্দর্যের তুলনা করেন ওই অভিনেতা।

প্রিয়াঙ্কার পাশাপাশি তিনি গদর অভিনেত্রী আমিশা প্যাটেলকেও দেখেছেন বলে জানান। আমিশা অত্যন্ত সুন্দরী বলে কার্যত 'নোংরা ইঙ্গিত' করেন ওই পাক অভিনেতা। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

পাক অভিনেতা এবং ইউটিউবারের ওই মন্তব্যের জেরে নেটিজেনদের মধ্যে জোর আলোচনা শুরু হয়ে যায়। এমনকী, পাক অভিনেতা এই ধরনের নারী বিদ্বেষী মন্তব্য করতে পারেন না বলে দাবি করেন অনেকে।

(The above story first appeared on LatestLY on Aug 25, 2023 11:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).