Nora Fatehi: তাঁর শরীর সুন্দর, তাই ক্য়ামেরা ফোকাস করে বেশি, বলেলন নোরা ফতেহি

নোরা বলেন, প্রত্যেক অভিনেত্রীকে দেখলেই পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। তাঁকে দেখলে, সেই ফ্ল্যাশের বহর বেড়ে যায়। তবে তাতে তিনি কিছু মনে করেন না।

Nora Fatehi: তাঁর শরীর সুন্দর, তাই ক্য়ামেরা ফোকাস করে বেশি, বলেলন নোরা ফতেহি
Nora Fatehi (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ এপ্রিল: পাপারাৎজি যেভাবে তাঁর ছবি তোলে, তাতে তিনি রেগে যান না। তাঁর খারাপও লাগে না। তিনি কোনওভাবেই বিরক্তবোধ করেন না। তাঁর শরীর সাজানোগোছানো বলেই পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ তাঁকে দেখলে ঝলসে ওঠে। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন নোরা ফতেহি (Nora Fatehi)।

অভিনেত্রী বলেন, প্রত্যেক অভিনেত্রীকে দেখলেই পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। তাঁকে দেখলে, সেই ফ্ল্যাশের বহর বেড়ে যায়। তবে তাতে তিনি কিছু মনে করেন না। তাঁর শরীর সুন্দর বলেই পাপারাৎজির পশ্চাৎ অংশের দিকে ক্যামেরার ফোকাস করে। অন্য অভিনেত্রীদের মধ্যে নিতম্বের সেই সৌন্দর্য খুঁজে পান না বলেই তাঁর উপর বেশি নজর রাখেন। এমন মন্তব্য করতেও শোনা যায় নোরা ফতেহিকে।

তবে বিষয়টি নিয়ে বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ায় নিন্দা চর্চায় মেতে ওঠেন। যা অশ্লীল। তাঁর শারীরিক সৈন্দর্য আছে। যার জন্য তিনি গর্বিতবোধ করে বলেও জানান নোরা।

(The above story first appeared on LatestLY on Apr 23, 2024 05:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).