Nitin Manmohan Last Rites: শেষযাত্রায় নীতিন মনমোহন, প্রযোজককে চোখের জলে বিদায় জানালেন তারকারা
মুম্বই, ৩০ ডিসেম্বরঃ প্রয়াত হয়েছেন বলিউডের বর্ষীয়ান প্রযোজক নীতিন মনমোহন (Nitin Manmohan Passed Away)। ২৯ ডিসেম্বর মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ৬২ বছর বয়সে জীবন অবসান হয় নীতিন মনমোহনের। শুক্রবার ৩০ ডিসেম্বর প্রযোজকের শেষকৃত্যের আয়োজন করা হয়েছে (Nitin Manmohan Last Rites)। প্রযোজকের অন্তিম যাত্রায় তাঁকে বিদায় জানাতে পৌঁছে গিয়েছিলেন বলি পাড়ার বহু তারকা। অক্ষয় খান্না (Akshaye Khanna), ফারদিন খান সহ একাধিক বলিউড তারকাকে দেখা গিয়েছে এদিন। চোখের জলে প্রযোজককে বিদায় জানিয়েছেন তারকারা।
আরও পড়ুনঃ বছরের শেষলগ্নে প্রয়াত বলিউড প্রযোজক, না ফেরার দেশে নীতিন মনমোহন
শেষযাত্রায় বলিউড প্রযোজক নীতিন মনমোহনঃ
View this post on Instagram
উল্লেখ্য, ডিসেম্বরের একেবারে শুরুতেই হৃদরোগে আক্রান্ত হন প্রযোজক নীতিন মনমোহন। ভেন্টিলেশনে রাখা হয়েছিল প্রবীণ অভিনেতাকে। অবস্থা আশঙ্কাজনক ছিল বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। প্রায় ১ মাস যাবত মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। অবশেষ হার মানলেন। ২৯ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের জনপ্রিয় প্রযোজক নীতিন মনমোহন।
(The above story first appeared on LatestLY on Dec 30, 2022 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

