Sana Khan In Baba Siddique’s Iftar Party Video: বাবা সিদ্দিকির ইফতার পার্টি থেকে সানাকে টেনে নিয়ে যাচ্ছেন স্বামী, ভিডিয়ো দেখে দেখে জোর সমালোচনা
মুম্বই, ১৭ এপ্রিল: বাবা সিদ্দিকির (Baba Siddique0 ইফতার পার্টি থেকে সানা খানকে (Sana Khan) তাড়াহুড়ো করে আনাস সইদ বের করে নিয়ে যাচ্ছেন। ওমন একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। প্রাক্তন অভিনেত্রী সানাকে কেন স্বামী আনাস সইদ বাবা সিদ্দিকির ইফতার পার্টি থেকে ওভাবে টেনে নিয়ে গেলেন, তা নিয়ে নেটিজেনদের একাংশের মধ্যে শোরগোল শুরু হতেই মুখ খোলেন 'ওয়াজা তুম হো' অভিনেত্রী। তিনি বলেন, বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে দাঁড়িয়ে তিনি ঘামছিলেন। অসুস্থবোধ করায় তিনি এরপর আনাস সইদকে বলেন, সেখান থেকে তাঁকে বের করে নিয়ে যেতে। বাবা সিদ্দিকির ইফতার পার্টির ভিডিয়ো দেখে যাঁরা অন্যরকম কিছু মনে করছেন,তাঁদের জানানোর জন্যই তিনি নিজের বিবৃতি প্রকাশ করলেন বলে জানান প্রাক্তন অভিনেত্রী সানা খান।
প্রসঙ্গত বলিউড থেকে সরে আসার পর মৌলনা আনাস সইদকে বিয়ে করেন সানা খান। বিয়ের পর থেকে একেবারে অন্যরূপে ধরা দিতে শুরু করেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী।
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Apr 17, 2023 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

