Neha Kakkar & Aditya Narayan: 'গোয়া বিচ' মুক্তির পরই সাত পাকে বাঁধা পড়বেন নেহা কক্কর ও আদিত্য নারায়ণ, ভালোবাসার দিনটিতেই হচ্ছে বিয়ে জানালেন ভাই টনি কক্কর
অনেকদিন ধরেই যে নেহা কক্কর (Neha Kakkar) এবং আদিত্য নারায়ণ (Aditya Narayan) একে অপরের সঙ্গে সম্পর্কে আছেন তা সকলেই জানেন। তবে তাদের বিয়েটা কবে হচ্ছে এই নিয়ে ফিসফাস, জল্পনা তো ছিলই। তবে সব জল্পনার ইতি টানলেন নেহা কক্করের ভাই টনি কক্কর (Tony Kakkar)। সম্প্রতি 'গোয়া বিচ' (Goa Beach) নামে এক মিউজিক ভিডিওর শুটিং সারলেন টনি কক্কর, নেহা কক্কর ও আদিত্য নারায়ণ। যা মুক্তি পেতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারি। গানের অপেক্ষা তো সবাই করছেই। কিন্তু বিয়ে?
মুম্বই, ৬ ফেব্রুয়ারি: অনেকদিন ধরেই যে নেহা কক্কর (Neha Kakkar) এবং আদিত্য নারায়ণ (Aditya Narayan) একে অপরের সঙ্গে সম্পর্কে আছেন তা সকলেই জানেন। তবে তাদের বিয়েটা কবে হচ্ছে এই নিয়ে ফিসফাস, জল্পনা তো ছিলই। তবে সব জল্পনার ইতি টানলেন নেহা কক্করের ভাই টনি কক্কর (Tony Kakkar)। সম্প্রতি 'গোয়া বিচ' (Goa Beach) নামে এক মিউজিক ভিডিওর শুটিং সারলেন টনি কক্কর, নেহা কক্কর ও আদিত্য নারায়ণ। যা মুক্তি পেতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারি। গানের অপেক্ষা তো সবাই করছেই। কিন্তু বিয়ে?
হ্যাঁ, দিদির বিয়ের সুখবর নিজের মুখেই শোনালেন টনি। আগে মিউজিক ভিডিও লঞ্চ হবে। সবাইকে সেটা দেখতে হবে। এই প্রথমবার কোনও গানে দেখা যাবে নেহা-আদিত্য জুটিকে। এরপরই রয়েছে ধামাকা। যা ঘোষণা তিনি করে দিলেন। তাই ১৪ ফেব্রুয়ারি ২০২০ তাই বিয়ে হতে চলেছে এই সুরেলা জুটির। বিয়ের জন্য ভালোবাসার দিনটিকেই বেছে নিয়েছেন তারা। আরও পড়ুন, না ফেরার দেশে রাতপরী, ৭৬-এ চলে গেলেন মিস শেফালি
প্রাক্তনপ্রেমিক হিমাংশ কোহলির কথা মনে করে ইন্ডিয়ান আইডলের মঞ্চেই কেঁদে ফেলেছিলেন নেহা। আর এরপরই নেহার পাশে এসে দাড়ান আদিত্য। শোনা যাচ্ছে, প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে আদিত্যর সঙ্গে সম্পর্কে জড়ান নেহা। ইন্ডিয়ান আইডলের মঞ্চে নেহার মন ভালো করতে গান গেয়ে প্রেম নিবেদন করেন আদিত্য। তাঁদের সম্পর্কের রসায়ন প্রকাশ্যে এসেছে বারবার। সংবাদমাধ্যমের কাছে আদিত্যর বাবা উদিত নারায়ণ, নেহার প্রশংসা করে বলেন ''নেহা খুবই ভালো মেয়ে, তাই নেহা তাঁদের পরিবারে একজন হলে ভালোই হবে''।
(The above story first appeared on LatestLY on Feb 06, 2020 06:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

