Neetu Kapoor Birthday: আলিয়াকে ছাড়া উদযাপন ফিকে, ৬৫ বছরের জন্মদিনে বৌমাকে 'মিস' করছেন নীতু কাপুর

শনিবার ৮ জুলাই জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সঙ্গে বসে কেক কাটলেন অভিনেত্রী। আগের দিন রাতে সপরিবারে রেস্তরাঁয় গিয়ে মায়ের জন্মদিন উদযাপনের আয়োজন করেছিলেন ছেলে রণবীর কাপুর

Neetu Kapoor Birthday: আলিয়াকে ছাড়া উদযাপন ফিকে, ৬৫ বছরের জন্মদিনে বৌমাকে 'মিস' করছেন নীতু কাপুর
Alia Bhatt, Neetu Kapoor (Photo Credits: Instagram)

৬৫ বছরে পা দিলেন বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুর (Neetu Kapoor 65'th Birthday Celebration)। শনিবার ৮ জুলাই জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সঙ্গে বসে কেক কাটলেন অভিনেত্রী। আগের দিন রাতে সপরিবারে রেস্তরাঁয় গিয়ে মায়ের জন্মদিন উদযাপনের আয়োজন করেছিলেন ছেলে রণবীর কাপুর (Ranbir Kapoor)। তবে শাশুড়ির জন্মদিনে পাশে নেই বৌমা আলিয়া (Alia Bhatt)। জন্মদিনে বৌমা এবং আদরের নাতনি রাহাকে (Raha) মিস করছেন নীতু।

কেক কাটছেন নীতু কাপুর, দেখুন...

জন্মদিন উদযাপনের আনন্দের মুহূর্তে বৌমা এবং নাতিনিকে পাশে না পেয়ে দুঃখ প্রকাশ করেছেন নীতু। ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন প্রবীন অভিনেত্রী নিজেই। লিখেছেন, 'মনে রাখার মত সুন্দর একটা দিন। কিন্তু আমার প্রিয় আলিয়া এবং রাহাকে মিস করেছি'।

জন্মদিনে মিস করেছেন আলিয়াকে, ছবি শেয়ার করে লিখলেন নীতু...

 

View this post on Instagram

 

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54)

নীতু কাপুরের (Neetu Kapoor) শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে, লাল রঙের একটি জাম্পস্যুট পরে চেয়ারে বসে রয়েছেন তিনি। তাঁকে ঘিরে পিছনে দাঁড়িয়ে রয়েছে ছেলে রণবীর কাপুর, মেয়ে রিদ্ধিমা কাপুর, জামাই ভারত সাহানি এবং নাতনি সামারা সাহানি। ছবিতে কমেন্ট করে আলিয়া লিখলেন, 'ভালবাসি'।

(The above story first appeared on LatestLY on Jul 08, 2023 01:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).