Rhea Chakraborty: সুশান্তকে মাদক সেবনে 'প্ররোচনা' দিতেন রিয়া? কী জানাল এনসিবি
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ব্যান্দ্রায় উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে।
মুম্বই, ১৩ জুলাই: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকে মাদক মামলা যেন পিছু ছাড়ছে না রিয়া চক্রবর্তীর। মাদক মামলায় এবার ফের রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) বিরুদ্ধে ফের নয়া চার্জশিট গঠন করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্ত সিং রাজপুতের কাছ থেকে মাদক আসত কোথা থেকে? কারা সুশান্তকে মাদকের যোগান দিতেন প্রতিনিয়ত, সে বিষয়েও এনসিবির খোঁজ অব্যাহত।
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ব্যান্দ্রায় উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। শুধু তাই নয়, ওই ঘটনায় ৩৮ জনের নামে চার্জশিট গঠন করা হয়। সেই সঙ্গে ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা।
আরও পড়ুন: Viral Video: গ্যালারিতে দীপিকার পাশে শাহরুখ, কিং খানকে দেখে আবেগে ভাসলেন ধোনি
রিয়া চক্রবর্তীর গ্রেফতারির পর এনসিবির তদন্তে উঠে আসে, স্যামুয়েল মিরান্ডা, শৌভিক চক্রবর্তী, দীপেশ সাওয়ান্তরা অভিনেত্রীকে গাঁজা-সহ একাধিক নেশার দ্রব্য সরবারহ করতেন। সেই সঙ্গে সুশান্তকে মাাদক সেবনে রিয়া 'প্ররোচনা' দিতেন বলেও মনে করছে এনসিবি।
(The above story first appeared on LatestLY on Jul 13, 2022 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

